28 C
Kolkata
Wednesday, April 15, 2026
spot_img

হারের পরই ধাক্কা, বড় শাস্তি পেলেন হার্দিক

Aaj India Desk, মুম্বই: চলতি আইপিএলে (IPL) নতুন করে বিতর্কে জড়ালেন হার্দিক (Hardik Pandya)। MI ( Mumbai Indians)-এর অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই পারফরম্যান্স ও নেতৃত্ব দুই দিকেই প্রশ্নের মুখে তিনি। এবার তার সঙ্গে যুক্ত হল শাস্তির ছায়াও।আইপিএল (Indian Premier League)-এর নিয়ম ভাঙার অভিযোগে বড় জরিমানা করা হয়েছে হার্দিককে। জানা গিয়েছে, ম্যাচ চলাকালীন স্লো ওভার রেটের কারণে এই শাস্তি দেওয়া হয়েছে। দলের প্রথম অপরাধ হিসেবে তাঁকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তবে এখানেই শেষ নয় এই ভুল যদি আবারও হয়, তাহলে শাস্তি আরও কড়া হতে পারে, এমনকি সাসপেনশনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সম্প্রতি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)-র বিরুদ্ধে হারের পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এই পরাজয়ের ফলে পয়েন্ট টেবিলে অনেকটাই নিচে নেমে গেছে মুম্বই। ফলে দলের ভেতরে চাপ যেমন বাড়ছে, তেমনই অধিনায়ক হিসেবে হার্দিকের উপরও বাড়ছে প্রশ্নচিহ্ন।

ক্রিকেট বিশ্লেষকদের মতে, শুধুমাত্র ব্যক্তিগত পারফরম্যান্স নয়, মাঠে কৌশলগত সিদ্ধান্ত এবং দল পরিচালনার ক্ষেত্রেও আরও দায়িত্বশীল হতে হবে হার্দিককে। কারণ একের পর এক ভুলের পুনরাবৃত্তি হলে তা শুধু তাঁর ব্যক্তিগত কেরিয়ার নয়, দলের ভবিষ্যতের উপরও বড় প্রভাব ফেলতে পারে।

এখন দেখার, আগামি ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াতে পারেন কিনা হার্দিক ও মুম্বই ইন্ডিয়ান্স নাকি আরও বড় বিপদের মুখে পড়বে দল।

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন