34 C
Kolkata
Saturday, April 11, 2026
spot_img

৭ দিনের হিট আলার্ট? গরমে হাঁসফাস করবে কোন কোন জেলা? 

Aaj India Desk, কলকাতা: মনোরম আবহাওয়ার বিদায়ঘণ্টা বেজে গেছে, ফিরছে তাপপ্রবাহের দাপট। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Forecast) বলছে, আগামী সাতদিন বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, বরং ক্রমশ বাড়বে রোদের তীব্রতা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বিশেষ করে ১৩ থেকে ১৬ এপ্রিলের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল দাবদাহের মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

পূর্বাভাস (Weather Forecast) অনুযায়ী, দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে মনে করা হচ্ছে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়বে। তার সঙ্গে বাড়বে অস্বস্তিও। যদিও সোমবার বজ্রসহ মেঘ থেকে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে তা গরমের দাপট কমাতে তেমন কোনও ভূমিকা নেবে না বলেই অনুমান। বরং শুষ্ক আবহাওয়ার কারণে চরম ভোগান্তিতে পড়তে পারেন সাধারণ মানুষ।

অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়ায় দেখা যাবে কিছুটা ভিন্ন চিত্র। শনিবার ও রবিবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির মতো পাহাড়ি জেলাগুলিতে হালকা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে আগামী সপ্তাহ থেকে সেখানেও বৃষ্টির পরিমাণ কমবে এবং তাপমাত্রা বাড়তে শুরু করবে। উত্তরবঙ্গের সমতল এলাকার জেলাগুলিতে পারদ ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস (Weather Forecast) ।

কলকাতাতেও আবহাওয়ার পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত মিলছে। আজ সকাল থেকেই আকাশ পরিষ্কার থাকলেও, দিনের সঙ্গে সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। রবিবারের মধ্যে শহরের তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে বলে অনুমান। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস, তবে আজ থেকে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। এর ফলে আগামী বুধবার পর্যন্ত চরম অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করার সম্ভাবনা প্রবল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন