30 C
Kolkata
Friday, April 10, 2026
spot_img

এক ক্লিকে টাকা পাঠানোর দিন শেষ? বড় ধাক্কা UPI ব্যবহারকারীদের!

Aaj lndia Desk,কলকাতা : নোটবন্দির পর থেকেই ভারত-এ ডিজিটাল লেনদেনে একপ্রকার বিপ্লব UPI-এর দৌলতে বদলে গেছে টাকা লেনদেনের চেহারা। নরেন্দ্র মোদি-র ‘ডিজিটাল ভারত’ উদ্যোগ সেই পথ আরও মসৃণ করে, আর কোভিডের সময় তা পৌঁছে যায় শিখরে।তবে এবার সেই ইউপিআই লেনদেনেই বদলের ইঙ্গিত। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নতুন কিছু নিয়ম আনার ভাবনা ভাবছে, যার মূল লক্ষ্য একটাই বাড়তে থাকা ডিজিটাল প্রতারণায় লাগাম টানা।প্রশ্ন উঠছে, এই নতুন নিয়ম কি ইউপিআই ব্যবহারে আরও নিরাপত্তা আনবে, নাকি ব্যবহারকারীদের জন্য বাড়াবে নতুন ঝামেলা?

কী বদল আসতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই নতুন ভাবনা সামনে এনেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাদের প্রকাশিত আলোচনাপত্রে উঠে এসেছে এক চমকে দেওয়া ছবি ২০২১ সালে যেখানে অনলাইন জালিয়াতির পরিমাণ ছিল ৫৫১ কোটি টাকা, তা ২০২৫ সালে লাফিয়ে পৌঁছেছে ২২,৯৩১ কোটিতে!

এই ভয়াবহ বৃদ্ধির জেরেই এখন ভাবা হচ্ছে নতুন এক সুরক্ষা-কৌশল ওয়ান আওয়ার ওয়েট। অর্থাৎ UPI-এর মাধ্যমে যদি ১০ হাজার টাকার বেশি টাকা একজন থেকে আরেকজনের অ্যাকাউন্টে পাঠানো হয়, তাহলে সঙ্গে সঙ্গে সেই টাকা গ্রাহকের কাছে পৌঁছবে না। প্রেরকের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হলেও, প্রায় এক ঘণ্টা পর্যন্ত সেটি ব্যাঙ্কের কাছেই হোল্ড অবস্থায় থাকবে।এই সময়টাই হতে পারে গেমচেঞ্জার। কারণ, লেনদেনের পরেই যদি কারও মনে সন্দেহ জাগে যে তিনি প্রতারণার শিকার হয়েছেন, তাহলে ওই এক ঘণ্টার মধ্যেই ট্রানজ্যাকশন বাতিল করার সুযোগ মিলতে পারে।তবে সব ক্ষেত্রে নয় এই নিয়ম মূলত ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেনেই প্রযোজ্য হতে পারে। দোকানে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করার ক্ষেত্রে আপাতত এমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

ফলে প্রশ্ন উঠছে এই এক ঘণ্টার বিরতি কি সত্যিই ডিজিটাল প্রতারণা রুখতে ঢাল হয়ে উঠবে, নাকি দৈনন্দিন লেনদেনে বাড়াবে নতুন অস্বস্তি !

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন