30 C
Kolkata
Friday, April 10, 2026
spot_img

“অরিজিনাল” বনাম “কপি” শেষ হাসি হাসবে কে?

Aaj lndia Desk, কলকাতা: মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার আর যুবকদের জন্য যুবসাথী এই দুই প্রকল্পের ছায়াতেই কি নতুন প্রতিশ্রুতি? প্রতি মাসে ৩ হাজার টাকা ভাতা দেওয়ার ঘোষণা করে চমক দিয়েছেন অমিত শাহ (Amit Saha) ।তবে এই ঘোষণাতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল কংগ্রেস-এর অভিযোগ, এটি নেহাতই “কপি-পেস্ট রাজনীতি” রাজ্যের জনপ্রিয় প্রকল্প গুলোকেই নাকি নতুন মোড়কে তুলে ধরছে বিজেপি।ফলে প্রশ্ন উঠছে এটি কি সত্যিই নতুন প্রতিশ্রুতি, নাকি পুরনো স্কিমের নতুন প্যাকেজিং? নির্বাচনের মুখে এই ভাতার রাজনীতি কোন দিকে মোড় নেবে, এখন সেটাই দেখার।

ভোটের আগে প্রতিশ্রুতির ঝাঁপি খুলতেই ভাতার বন্যা! বিধানসভা ( West Bengal Assembly Election 2026)-এর আগে বাংলায় বিজেপির সংকল্পপত্র যেন একেবারে অ্যালাউন্স -কেন্দ্রিক রাজনীতি। মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার আর যুবকদের জন্য যুবসাথী এই দুই জনপ্রিয় প্রকল্পের ধাঁচে মাসে ৩ হাজার টাকা ভাতার প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ।

তবে এই ঘোষণাকে ঘিরেই তুমুল রাজনৈতিক তরজা। তৃণমূল কংগ্রেস-এর অভিযোগ, নতুন কিছু নয় এ শুধু রাজ্যের চলতি প্রকল্পগুলিরই নতুন মোড়ক। তাদের কটাক্ষ, বিজেপির সংকল্পপত্র আসলে কপি ক্যাট রাজনীতিরই আরেক উদাহরণ।প্রশ্ন এখন একটাই ভাতার এই প্রতিশ্রুতি কি ভোটে গেমচেঞ্জার হবে, নাকি উল্টে বিতর্কই বাড়াবে?

শুক্রবার বিজেপির সংকল্পপত্র প্রকাশ হতেই তীব্র আক্রমণ শানাল কুণাল ঘোষ ( Kunal Ghosh) । তৃণমূল কংগ্রেস-এর রাজ্য সাধারণ সম্পাদকের দাবি, “যা আজ ভাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সেটাই পরে ভাবতে বাধ্য হয় বিজেপি।”

লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে অতীতে বিজেপির কটাক্ষের প্রসঙ্গ তুলে কুণালের অভিযোগ, তখন এই প্রকল্পকে ভিক্ষা বলে অপমান করা করেছিল। অথচ সময়ের সঙ্গে সেই একই মডেলই নাকি বিজেপি শাসিত রাজ্যগুলিতে চালু হয়েছে,এমনকি এখন নিজেদের প্রতিশ্রুতিতেও জায়গা করে নিয়েছে। তাঁর কথায়, “এটা আসলে কপি-ক্যাট রাজনীতি। মানুষ জেরক্স কপি নয়, আসলকেই বেছে নেবে।” কুণালের দাবি, উন্নয়নের অরিজিনাল ব্র্যান্ড হিসেবে এখনও মানুষের ভরসা রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেই।

শেষমেশ প্রশ্নটা কিন্তু সেখানেই ভাতার এই লড়াইয়ে আসল বাজিমাত কার? প্রতিশ্রুতির ঝলকানিতে এগিয়ে থাকবে কে, আর ভোটের ময়দানে মানুষ ভরসা রাখবে কাদের ওপর? “অরিজিনাল” বনাম “কপি”এই দ্বন্দ্বেই কি নির্ধারিত হবে ফল, নাকি ভোটাররা চমকে দেবেন সম্পূর্ণ অন্য কোনও সিদ্ধান্তে?

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন