30 C
Kolkata
Friday, April 10, 2026
spot_img

ডবল চাপে হুমায়ুন! কার উদ্দেশ্যে বললেন, “হাইকোর্টে দেখে নেব”?

কলকাতা: বৃহস্পতিবার “১০০০ কোটির ডিলের” ভিডিও ফাঁস করেছে তৃণমূল। আর তারপরেই আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে সম্পর্ক ছেদ করেছে মিম। ভোটের আগে ডবল চাপে হুমায়ুন কবির (Humayun Kabir)। বিজেপির সঙ্গে হুমায়ুন কবির নাকি ১ হাজার কোটি টাকার ‘ডিল’ করেছেন। যার অ্যাডভান্স বাবদ ৩০০ কোটি টাকা পেয়ে গেছেন তিনি।

গতকাল সাংবাদিক বৈঠকে একটি চাঞ্চল্যকর ভিডিও (Aaj India ভিডিওর সত্যতা যাচাই করেনি) ফাঁস করেছে তৃণমূল। যেখানে সংখ্যালঘুদের ‘বোকা’, উপমুখ্যমন্ত্রীর পদ নিয়ে বিজেপির সঙ্গে ডিল, শুভেন্দু অধিকারী সহ দুই গেরুয়া রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে নিয়মিত যোগাযোগের কথা বলেছেন হুমায়ুন কবির (Humayun Kabir), বলে দাবী শাসকদলের।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই ভোটমুখী রাজ্যে রাজনৈতিক তোলপাড়। যদিও ওই ভিডিওকে সম্পূর্ণ ভুয়ো, এআই দিয়ে বানানো বলে দাবী করেছেন আম জনতা উন্নয়ন পার্টির চিফ হুমায়ুন কবির। তবে আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে আর কোনও জোট রাখছে না, বলে সাফ জানিয়ে দেয় আসাদউদ্দিন ওয়েইসির মিম। গতকাল ভিডিওর সত্যতা প্রমাণ করতে পারলে “যা বলবেন করব” বলেছিলেন হুমায়ুন কবির (Humayun Kabir)।

তবে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভোটের ময়দানের আগে আদালতে সম্ভবত লড়তে চলেছেন তিনি। শুক্রবার সংবাদমাধ্যমের সামনে হুমায়ুন বলেন, “১৯শে ডিসেম্বরের একটি ভিডিও ৮ই এপ্রিল ভাইরাল করা হচ্ছে। এত দিন ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী করছিলেন?… আমি এর জবাব হাইকোর্টে দেব। বিজেপি ও আরএসএস-এর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুসম্পর্ক রয়েছে। তারা একজোট হয়ে আমার বিরুদ্ধে এই কাজ করছে।”

X link: https://x.com/ANI/status/2042521433776230742

এরপর মিমের সঙ্গে জোটভঙ্গ নিয়ে প্রশ্ন করা হলে হুমায়ুন বলেন, “ওনাকে গিয়ে জিজ্ঞেস করুন। আমি এই বিষয়ে কোনও মন্তব্য করব না”। এখন প্রশ্ন উঠছে, ভোটের ঠিক আগে চাঞ্চল্যকর ভিডিও (Aaj India ভিডিওর সত্যতা যাচাই করেনি) এবং সহযোদ্ধা হারানোর “ড্যামেজ” কীভাবে কন্ট্রোল করেবন হুমায়ুন?

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন