23 C
Kolkata
Friday, April 10, 2026
spot_img

মোদীর সফরের আগেই জামিন! চাপ নাকি কৌশল -কি বার্তা দিলেন?

Aaj India Desk, শিলিগুড়ি: মোদীর (Narendra Modi) শিলিগুড়ি সফরের আগেই আদালতের দ্বারস্থ হয়ে অন্তর্বর্তী জামিন নিলেন বিজেপি বিধায়ক তথা দলীয় প্রার্থী শঙ্কর ঘোষ (Shankar Ghosh)। গত ৬ এপ্রিল পুলিশকে তিরস্কারের ঘটনাকে কেন্দ্র করে যে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়েছিল, সেই মামলাতেই আজ শিলিগুড়ি আদালত থেকে জামিন পান তিনি।

জয়ের ব্যাপারে নিজের আত্মবিশ্বাসের কথাও ফের জোর গলায় জানান শঙ্কর। দৃঢ় সুরে বলেন, “উত্তরবঙ্গে ৪৫টি আসনই আমাদের টার্গেট। আগামী শনিবার শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর (Narendra Modi) রাত্রিযাপন, আর রবিবার কাওয়াখালিতে তাঁর জনসভা রয়েছে। সেখানে লক্ষাধিক মানুষের সমাগম হবে। পুলিশ অতি সক্রিয় হয়ে মামলা করেছিল, তাই আগাম জামিন নিয়েছি। আমরা আমাদের লক্ষ্য পূরণের দিকেই এগোচ্ছি।”

উল্লেখ্য, কয়েকদিন আগে এক মহিলা বিজেপি কর্মীর বাড়িতে তদন্তে গিয়ে প্রার্থীর তীব্র ধমকের মুখে পড়তে হয়েছিল পুলিশকে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। তৃণমূল (TMC) ও বিজেপি (BJP)-র মধ্যে পোস্টার ছেঁড়া নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগের ঝড় ওঠে। তৃণমূল প্রার্থী গৌতম দেবও প্রতিবাদে ধরনায় বসেন। জবাবে একটি ভিডিও প্রকাশ করে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ দাবি করেন, রাতের অন্ধকারে শাসক দলের এক কাউন্সিলরের মেয়ে ও জামাই বিজেপির পতাকা খুলে ফেলছেন। এই নিয়ে দুই পক্ষই থানায় অভিযোগ দায়ের করে।

যদিও বিজেপির অভিযোগ, তাঁদের অভিযোগের ভিত্তিতে পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। কিন্তু গৌতম দেবের অভিযোগের পরই দুই ভ্যান সাদা পোশাকের পুলিশ নিয়ে পানি ট্যাঙ্কি ফাঁড়ির ওসি পৌঁছে যান এক মহিলা বিজেপি সমর্থকের বাড়িতে। খবর পেয়ে সেখানে পৌঁছে পুলিশকে ঘিরে ধরেন শঙ্কর ঘোষ (Shankar Ghosh) এবং ওসিকে তিরস্কার করেন। কী প্রমাণের ভিত্তিতে ওই মহিলার বাড়িতে সাদা পোশাকের পুলিশ গিয়েছে, নোটিশ কোথায় -এই প্রশ্ন তোলেন তিনি। প্রায় এক ঘণ্টা ধরে ওসি-সহ পুলিশ কর্মীদের ঘেরাও করে রাখা হয়।

এরপরই পুলিশের পক্ষ থেকে এফআইআর দায়ের করা হয়। সে সময় শঙ্কর ক্ষোভ উগরে দিয়ে বলেন, “ভয় দেখাতে বেআইনিভাবে ওই মহিলা সমর্থকের বাড়িতে গিয়েছিল পুলিশ। কোনো প্রমাণ দেখাতে পারেনি। শাসকের হয়ে কাজ করতে গিয়েই আমাদের চাপে পিছু হটতে হয়েছে ওদের। আমি পুরো বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়েছি।”

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন