23 C
Kolkata
Friday, April 10, 2026
spot_img

মমতার দুর্গ ভাঙতে বিশাল ‘পদ্ম-সেনা’! খেলা এবার মোদী-শাহর “প্রেস্টিজ ফাইটের”?

SPECIAL FEATURE

যুদ্ধের ময়দান পশ্চিমবঙ্গ। একদিকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), স্বরাষ্ট্র অমিত শাহের নেতৃত্বাধীন বিশাল ‘পদ্ম-সেনা’। যেখানে রয়েছেন গেরুয়া রাজ্যগুলির মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বলিউড সুপারস্টার, তাবড় তাবড় রাজনৈতিক মুখ। পশ্চিমবঙ্গের জমি দখলের লড়াইয়ে ছাব্বিশের ভোটে যে নিজেদের সর্ব শক্তি লাগিয়ে দিয়েছে গেরুয়া শিবির তা বলাই বাহুল্য।

ভোট ঘোষণার আগে থেকেই বাংলায় নিজেদের জমি শক্ত করতে জনসভা করতে শুরু করেছিলেন মোদী-শাহ। নির্বাচন জোট এগিয়ে আসছে প্রচারের দাপটও তত বাড়াচ্ছে বিজেপি। ইতিমধ্যেই ৪০ জন মেগা-প্রচারকের তালিকা প্রকাশ করেছে পদ্ম শিবির। যেখানে রয়েছেন সব বাঘা বাঘা নেতৃত্ব। ভোটের সময় ১৫ দিন বাংলাতেই থাকবেন বলে জানিয়ে দিয়েছেন শাহ। পরপর সভা করছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)-অমিত শাহ।

বৃহস্পতিবারেও তিন জেলায় সভা করেছে নরেন্দ্র মোদী। সেই তিন প্রধান ইস্যু, অনুপ্রবেশ-বেকারত্ব-বাংলার মানুষ বঞ্চিতকে সামনে রেখে সুর চড়িয়েছেন তিনি। পাশাপাশি প্রায় প্রতিদিনই কেন্দ্রের কোনও হেভিওয়েট নেতাকে বাংলায় প্রচারের ময়দানে নামাচ্ছে বিজেপি।

অন্যদিকে, মুর্শিদাবাদ থেকে মিনাখাঁ একাই ছুটছেন মমতা (Mamata Banerjee)। নিজেই ঘোষণা করেছেন ২৯৪ আসনে তিনিই প্রার্থী। বিজেপির বিরুদ্ধে তাঁর ইস্যুর তালিকায় রয়েছে এসআইআরের হয়রানি, মাছ-মাংসের বিরধিতা, প্রকল্পের টাকা আটকে রাখা ইত্যাদি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মমতার (Mamata Banerjee) দুর্গ ভাঙতে বিশাল সেনাবাহিনী নামিয়েছেন নরেন্দ্র মোদী।

তাই ছাব্বিশের ভোটযুদ্ধ শুধুমাত্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নয়, এটি ক্রমশ রূপ নিচ্ছে বিজেপির মর্যাদা ও প্রভাবের এক উচ্চঝুঁকির সংঘাতে। বিশেষ করে বিজেপির কাছে এই লড়াই এখন নিছক ভোটের অঙ্ক কষার বিষয় নয়, বরং ‘আত্মসম্মান রক্ষার’ প্রশ্নে পরিণত হয়েছে। বাংলার মাটিতে নিজেদের রাজনৈতিক অবস্থান সুদৃঢ় করতে এবং দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীর দুর্গ ভাঙতে তারা সর্বশক্তি নিয়োগ করতে প্রস্তুত। ফলে এই নির্বাচনী লড়াই যে একেবারেই ভিন্ন মাত্রা নিতে চলেছে, তা বলাই বাহুল্য।

(দেবী)

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন