22 C
Kolkata
Wednesday, April 8, 2026
spot_img

লীনা গঙ্গোপাধ্যায়ের ‘চিরসখা’ বন্ধ হতেই যুবসাথীর ফর্ম খুঁজছেন ‘বুবলাই’!

কলকাতা: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) মৃত্যুর ধোঁয়াশায় টলিপাড়ায় ‘ব্রাত্য’ লীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল বন্দ্যোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স (Magic Moments Motion Pictures)। গতকাল তাঁদের সঙ্গে কাজ করবেন না বলে জানিয়েছেন টলিপাড়ার শিল্পীরা। জনপ্রিয় টিভি সিরিয়াল ভোলে বাবা পাড় করেগা’-এর শুটিং-এ গিয়ে তাজপুরে মৃত্যু হয় রাহুলের। যার পর থেকে ক্ষোভে ফুঁসছেন বিনোদন জগতের একাংশ।

রাহুল অরুণোদয়ের মৃত্যুর সঠিক কারণ সামনে না আসা পর্যন্ত ম্যাজিক মোমেন্টসকে ‘বয়কট’ করেছেন কলাকুশলীরা। যার জেরে বন্ধ হয়ে গিয়েছে এই প্রযোজনা (Magic Moments Motion Pictures) সংস্থা দ্বারা নির্মিত আরও এক জনপ্রিয় সিরিয়াল ‘চিরসখা’। কাজ বন্ধ হয়ে যাওয়ার সমাজমাধ্যমে চাঞ্চল্যকর পোস্ট করলেন ভিভান ঘোষ ওরফে ‘বুবলাই’।

সমাজমাধ্যমে তিনি লেখেন, “বেকার ভাতার ফর্ম কোথায় পাওয়া যায় একটু জানাবেন। আজ থেকে চিরসখার সকলে তো বেকার, তাই সবাই জানতে চাইছে। কি দোষ ছিল বলুন তো আমাদের?” ম্যাজিক মোমেন্টসের বিরুদ্ধে অভিযোগ আসার পরই রাতারাতি বন্ধ হয়ে যায় ‘ভোলে বাবা পাড় করেগা’ ও ‘চিরসখা’ (Chirosokha) সিরিয়াল। মঙ্গলবার রাতে স্টার জলসার পক্ষ থেকে ঘোষণা করা হয়, রবিবারই চিরসখা-র শেষ সম্প্রচার।

‘সুইসাইড করা ছাড়া উপায় নেই’

ঘটনায় ক্ষোভ উগড়ে দিয়েছেন অভিনেতা রাজা গোস্বামীও। সমাজমাধ্যমে ভীডিও পোস্ট করে তিনি প্রশ্ন তোলেন, “আমাদের কি দোষ ছিল? চিরসখার কি দোষ ছিল?” অভিনেতা আরও জানান, ওই মেগা সিরিয়ালের সঙ্গে যুক্ত একজন বর্ষীয়ান টেকনিশিনিয়ান নাকি তাঁকে বলেন, “সুইসাইড করা ছাড়া উপায় নেই। আমার দুটো মেয়ে আছে”।

যদিও, মঙ্গলবার কর্মবিরতির পর বৈঠকে উপস্থিত ছিলেন চিরসখা ধারাবাহিকের প্রধান চরিত্রে থাকা অপরাজিতা ঘোষ ও রাজন্যা মিত্র। লীনা গঙ্গপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ছেড়েছেন অম্বরীশ ভট্টাচার্য, রাজন্যা মিত্র, রেশমি সেন। তবে ম্যাজিক মোমেন্টসের পাশে এর আগেও দাঁড়িয়েছিলেন ভিভান ওরফে ‘বুবলাই’। সমাজমাধ্যমে পোস্ট করে ডিলিট করে দিয়েছিলেন তিনি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন