23 C
Kolkata
Tuesday, April 7, 2026
spot_img

লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থাকে ‘বয়কট’! কী জানালেন টলিপাড়ার শিল্পীরা?

কলকাতা: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) প্রয়াণে শোকস্তব্ধ টলিপাড়া (Tollywood)। সেইসঙ্গে অভিনেতার বিচারের দাবীতে প্রতিবাদের মেঘ ঘনীভূত হয়ে বর্তমানে বিপুল আঁকার ধারণ করেছে। মঙ্গলবার থেকে কর্মবিরতি শুরু করেছেন টলিপাড়ার শিল্পীরা। এবার ‘ভোলে বাবা পাড় করেগা’ সিরিয়ালের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের বিরুদ্ধে বড় পদক্ষেপের সিদ্ধান্ত নিলেন আন্দোলনকারী শিল্পীরা।

এই সংস্থার ক্রিয়েটিভ হেড লীনা গঙ্গোপাধ্যায়। এই প্রযোজনা সংস্থার সঙ্গে আপাতত কাজ নয়, বলে জানিয়ে দিলেন আর্টিস্ট ফোরামের শিল্পীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকাল থেকেই স্টুডিওপাড়ায় কর্মবিরতি শুরু হয়। রাহুলের মৃত্যুর বিচার পেতে এবং শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করতে বৃহত্তর আন্দোলনের পথে শিল্পীদের একাংশ।

অভিনেত্রী সুদীপ্তা বলেন, “আর যেন কোনও শিল্পী বা টেকনিশিয়ান কোনও কাজে  ঝুঁকি আছে বুঝে সেটা না করে দেওয়ায় অন্য কোনও শিল্পীকে কিছু টাকার জন্য সেই কাজ করতে বাধ্য না করা হয়”। পরিচালক তথা অভিনেতা কৌশিক গাঙ্গুলি বলেন, “রাহুল আমাদের চোখ খুলে দিয়েছে। ওর ছেলে সহজ যেন জানতে পারে, তার বাবা কেন মারা গেলেন। আমরা সেই লড়াইটাই চালিয়ে যেতে চাই”। অভিনেতা সাহেব বলেন, “অরুণোদয় নিজের জীবন দিয়ে টলিউডের অন্ধকার দিকটা দেখিয়ে দিয়ে গেছে। এটাকে ঠিক করা আমাদের দায়িত্ব”।

উল্লেখ্য, ‘ভোলে বাবা পাড় করেগা’ সিরিয়ালের শুটিং করতে গিয়ে তাজপুরে মারা যান অভিনেতা। তাঁর মৃত্যুর কারণ নিয়ে প্রায় ৩ রকম বয়ান সামনে উঠে এসেছে। যা নিয়ে তৈরি হয়েছে ব্যাপক ধোঁয়াশা। রাহুলের (Rahul Arunoday Banerjee) মৃত্যুর আসল কারণ সকলের সামনে আনতে পথে নেমেছিলেন ইন্ডাস্ট্রির অনেকেই। রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা ইতিমধ্যেই ৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি আগে জানিয়েছিলেন বর্তমানে ৭০০০ সদস্য রয়েছে এবং আর্টিস্ট ফোরামের সদস্য সংখ্যা ৪০০০। অর্থাৎ, প্রায় ১১,০০০ শিল্পী টলিপাড়ায় (Tollywood) বর্তমানে কাজ করবেন না বলে জানিয়ে দিয়েছিলেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন