29 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

টয়লেটেই সাড়ে ছয় লক্ষ! বাঁকুড়ার ‘মেগা’ শৌচাগার বাজেট ঘিরে তীব্র বিতর্ক

বাঁকুড়া: সাড়ে তিন লক্ষ টাকায় যেখানে আস্ত এক বাড়ি তৈরি হয়ে যায়, বাঁকুড়া (Bankura) পুরসভায় সেখান দু-কামরার শৌচাগার (Toilet) তৈরির আনুমানিক খরচ ৬ লক্ষ ৫১ হাজার ৭৩৩ টাকা! বাঁকুড়া পুরসভার সামনে নির্মীয়মাণ এই শৌচাগারের সামনের নীল বোর্ডে টাকার আনুমানিক অঙ্ক দেখে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। ট্যাক্সের টাকায় কী হচ্ছে? বলে সমাজমাধ্যমে উঠেছে নিন্দার ঝড়!

কাটমানি ইস্যুকে হাতিয়ার করে শাসকদলকে বিঁধতে ছাড়েনি বিরধিরাও। সমাজমাধ্যমে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল নির্মীয়মাণ এই ‘মহার্ঘ্য টয়লেট’-এর ছবি পোস্ট করে রাজ্য সরকারকে তুলোধোনা করেন। তিনি লেখেন, “বাঁকুড়া পৌরসভার ঠিক উল্টোদিকে তৈরি হচ্ছে এক ‘ঐতিহাসিক’ শৌচাগার (Toilet)। মাত্র দু-কামরার এই মহার্ঘ্য টয়লেট ব্লকের বাজেট শুনলে আপনার হার্ট অ্যাটাক হতে পারে—৬ লক্ষ ৫১ হাজার ৭৩৩ টাকা!”

সেইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বিধায়িকা আরও লেখেন, “মাননীয়া, আপনার দলের নেতারা তো এবার মানুষের শৌচাগারটাও খেয়ে ফেলছে? সাধারণ মানুষের ট্যাক্সের টাকা কি এভাবেই নেতাদের পকেটে কাটমানি হয়ে ঢুকবে?” প্রসঙ্গত, গ্রামাঞ্চলে একটি আস্ত বাড়ি তৈরির জন্য সরকারি আবাস প্রকল্পে বরাদ্দ হয় ১ লক্ষ ২০ হাজার টাকা। শহরাঞ্চলে সেই অঙ্ক বেড়ে হয় ৩ লক্ষ ৬৮ হাজার। কিন্তু বাঁকুড়া পুরসভার সামনে টয়লেট (Toilet) নির্মাণের জন্য সাড়ে ছয় লক্ষ টাকা বরাদ্দ দেখে হতবাক আমজনতা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন