21 C
Kolkata
Monday, April 6, 2026
spot_img

“মমতা-ইন্ডি জোটের সরকার হলে বাড়িতে ঢুকে মারব”! হুঁশিয়ারি অভিষেকের!

মালদহ: পাকিস্তানের (Pakistan) প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের ‘কলকাতা টার্গেট’ মন্তব্যে সরগরম বাংলার ভোটের ময়দান। খাজা আসিফের ‘কলকাতা উড়িয়ে দেব’ মন্তব্যকে হাতিয়ার করে মোদী-শাহের বিরুদ্ধে চাঁচাছোলা আক্রমণ শানাচ্ছে তৃণমূল কংগ্রেস। সোমবার নদিয়ার নির্বাচনী সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ‘পদত্যাগ’ দাবী করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর দাবী, পাকিস্তানের (Pakistan) প্রতিরক্ষা মন্ত্রী কলকাতা উড়িয়ে দেওয়ার কথা বলছেন, অথচ বঙ্গ সফরে প্রধানমন্ত্রীর বঙ্গ সফরে একবারও তার উল্লেখ হল না! “প্রধানমন্ত্রী মুখ বুজে বসে আছেন কেন? তবে কি নির্বাচনের আগে আর একটা পহেলগামের ব্লু-প্রিন্ট তৈরি হচ্ছে?” প্রশ্ন তোলেন মমতা (Mamata Banerjee)।

পাশাপাশি, এদিন মালদহের জনসভা থেকেও এই ইস্যুকে সামনে রেখে মোদী-শাহকে একহাত নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মালদহের রোড শো থেকে তিনি বলেন, “পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলছেন, কলকাতা উড়িয়ে দেব! প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী চুপ!”

X Link: https://x.com/AITCofficial/status/2041126555699830945

এরপর অভিষেক বলেন, “যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়-ইন্ডিয়া জোটের সরকার হবে, বাড়িতে ঢুকে মারব”। সাধারণ মানুষের উপর বিএসএফ অত্যাচার করবে! দেশের সেনাবাহিনীকে রাওয়ালপিন্ডি দখল করার স্বাধীনতা দেওয়া হোক, দাবী করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee)। কটাক্ষের সুর আরও চড়িয়ে তিনি বলেন, “আমাদেরকে পাকিস্তানী, বাংলাদেশী বলেন। আর পাকিস্তানে (Pakistan), বাংলাদেশে বসে লোকেরা দিল্লি, মুম্বই, কলকাতা ওড়ানোর হুমকি দেয়! আর প্রধানমন্ত্রী এখানে বসে আঙুল চোষেন! এই আপনার ৫৬ ইঞ্চি?”

বলা বাহুল্য, নির্বাচনের আগে পাক-প্রতিরক্ষা (Pakistan) মন্ত্রীর মুখে ‘কলকাতা টার্গেট’-এর ঘটনায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে ইন্ধন যোগ করেছে। এই প্রেক্ষিতে রাজ্য বিজেপি সহ কেন্দ্রীয় নেতৃত্বদের তরফেও উল্লেখযোগ্য কোনও মন্তব্য শোনা যায়নি। যার সুযোগে সুর চড়াচ্ছে শাসকদল তৃণমূল কংগ্রেস। কিন্তু প্রশ্ন উঠছে, রাজনীতি নাকি জাতীয় নিরাপত্তা? দেশের রাজনৈতিক দলগুলোর কাছে তালিকায় আগে কোনটা?

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন