কলকাতা: ২০২৬-এর গ্ৰীষ্মকাল ঠিক কেমন হতে চলেছে, গত ২ দিনে তারই ট্রেলার দেখেছেন বঙ্গবাসী। সন্ধ্যের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা একটু কমলেও বাঁকুড়া, বর্ধমান, মুর্শিদাবাদ, মালদহের মানুষে গরমের ট্রেলার দেখিয়ে দিয়েছে আবহাওয়া (Weather Update)।
অবশ্য ছুটির দিন রবিবার সেই দাবদাহের ক্লান্তি দূর করে দিয়েছে স্নিগ্ধ, শীতল বাতাস। সাথে মাঝামাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। রবিবারের জম্পেশ খাওয়া দাওয়া, শেষে হালকা চাদর মুড়ি দিয়ে আরামের ভাত ঘুম দিয়েছেন অনেকেই। অনেকেই বলছেন, “আহ্, পুরো গরমকালে যদি দু-একদিন অন্তর প্রকৃতি মা এমন সহৃদয় হন, তাহলে গ্ৰীষ্মকাল অতিবাহিত করা অনেকটাই সহজ হবে”। বলা বাহুল্য পুরোদস্তুর গরমকাল পড়তে এখনও বেশ দেরি। তবে আগামী ৩-৪ দিন বেশ আরামেই কাটবে বলে জানাচ্ছে হাওয়া অফিস (Weather Update)।
কেমন থাকবে উত্তর ও দক্ষিণবঙ্গের আকাশ?
রবিবার থেকে উত্তরবঙ্গে শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি (Weather Update)। কলকাতা সহ দক্ষিণবঙ্গেও দিনভর আকাশের মুখ ভার! মাঝেমধ্যেই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। হাওয়া অফিস বলছে, বৃহস্পতিবার পর্যন্ত গোটা রাজ্যেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। তাপমাত্রাও কমতে পারে ৪-৫ ডিগ্রি।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলঙ্গানা পর্যন্ত বিস্তৃত রয়েছে অক্ষরেখার জেরে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প আসছে। যার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। রবিবার কলকাতা সহ পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ ও দুই বর্ধমানে ঘন্টায় ৫০ কিলোমিটার বেগে ঝড় হবে।
অন্যান্য জেলায় ঘন্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে (Weather Update)। প্রায় সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে মঙ্গলবার কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও মঙ্গল ও বুধবার মৎস্যজীবীদের সাগরে যেতে নিষেধ করা হয়েছে।


