32 C
Kolkata
Wednesday, April 1, 2026
spot_img

এক লাফে ১ লাখ! বিমানের টিকিট এখন বিলাসিতা, চাপে মধ্যবিত্ত

Aaj India Desk, নয়াদিল্লি: রান্নার গ্যাসের দাম মাত্র একদফায় ৬০ টাকা বেড়েছে। তার ঠিক পরদিনই বাণিজ্যিক গ্যাসের দাম এক লাফে ২০০ টাকা বৃদ্ধি। আর সেই সঙ্গেই নতুন করে চাপ বাড়ল পরিবহণ খরচে। এবার একলাফে দাম বেড়েছে জেট ফুয়েল, বিমানের জ্বালানি বা এভিয়েশন টারবাইন ফুয়েল (ATF) এবং প্রিমিয়াম পেট্রোলেও (Premium Petrol)। ফলে বিমানযাত্রা আরও ব্যয়বহুল হতে চলেছে।

ইরান-ইসরায়েল সংঘাত এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার জেরেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে হু হু করে। তারই সরাসরি প্রভাব পড়েছে জেট ফুয়েলের উপর। বিমানের জ্বালানি (ATF)-এর দাম কার্যত লাফিয়ে দ্বিগুণ হয়েছে। বর্তমানে প্রতি কিলোলিটার জেট ফুয়েলের দাম পৌঁছেছে ২.০৭ লক্ষ টাকায়। অর্থাৎ, ১০০০ লিটার হিসাবে লিটারে দাম দাঁড়াচ্ছে প্রায় ২১৭ টাকা। দিল্লিতে আগে যেখানে প্রতি কিলোলিটার এটিএম-এর দাম ছিল ৯৬,৬৩৮.১৪ টাকা, এখন তা বেড়ে হয়েছে ২,০৭,৩৪১.২২ টাকা। মার্চের শুরুতেই এক দফায় ৫,২৪৪.৫৫ টাকা বেড়েছিল এই দাম।

উল্লেখযোগ্য বিষয়, এই প্রথমবার বিমানের জ্বালানির দাম ২ লক্ষ টাকার গণ্ডি পার করল। এর আগে ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় সর্বোচ্চ দাম উঠেছিল প্রায় ১.১ লক্ষ টাকা প্রতি কিলোলিটাররে। অর্থাৎ আগের সব রেকর্ড ভেঙে এখন এটিএফ-এর দাম আকাশছোঁয়া।

এদিকে, হিন্দুস্তান পেট্রোলিয়াম (HPCL) তাদের প্রিমিয়াম পেট্রোলের দাম লিটার প্রতি ২ টাকা বাড়িয়েছে। মাত্র দু’সপ্তাহের মধ্যেই XP100-এর দাম ফের বৃদ্ধি পেল। দিল্লিতে হিন্দুস্তান পেট্রোলিয়াম-এর প্রিমিয়াম পেট্রোলের দাম ৯৯.৮৭ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১০১.৮৯ টাকা প্রতি লিটার।

যদিও প্রিমিয়াম জ্বালানির দাম বাড়লেও সাধারণ মানুষের জন্য কিছুটা স্বস্তির খবরও রয়েছে। গত ২৭ মার্চ সরকার পেট্রোল ও ডিজেলের ওপর আবগারি শুল্ক প্রতি লিটারে ১০ টাকা কমিয়েছে। এর ফলে তেল সংস্থাগুলির আর্থিক চাপ কিছুটা কমবে এবং বাজারে জোগান স্বাভাবিক রাখতে সুবিধা হবে।

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন-এর প্রিমিয়াম পেট্রোল ‘XP100’-এর দামও বেড়েছে -লিটার প্রতি ১৪৯ টাকা থেকে ১৬০ টাকা। মূলত লাক্সারি গাড়ি এবং সুপারবাইকের পারফরম্যান্স বাড়াতে এই ১০০-অক্টেন জ্বালানি ব্যবহার করা হয়। পাশাপাশি প্রিমিয়াম ডিজেল ‘Xtra Green’-এর দামও বেড়ে হয়েছে ৯১.৪৯ টাকা থেকে ৯২.৯৯ টাকা প্রতি লিটার।

তেল সংস্থার তরফে এই মূল্যবৃদ্ধির নির্দিষ্ট কারণ জানানো না হলেও বিশেষজ্ঞদের মতে, আমেরিকা-ইরান উত্তেজনা, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামা এবং পরিবহণ খরচ বৃদ্ধিই এর মূল কারণ।

অন্যদিকে, বাণিজ্যিক গ্যাসের বাজারেও বড় ধাক্কা। মধ্যপ্রাচ্যের সংঘাতের পর থেকেই ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি (LPG) সিলিন্ডারের দাম ৩০০ টাকার বেশি বেড়েছে। ১ মার্চ যেখানে দাম ছিল ১,৭৬৮.৫০ টাকা, ১ এপ্রিল তা বেড়ে দাঁড়িয়েছে ২,০৭৮.৫০ টাকা। উল্লেখ্য, মার্চ মাসের পর থেকে এই নিয়ে তিনবার এবং ২০২৬ সালের শুরু থেকে মোট পাঁচবার বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ানো হল।

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন