32 C
Kolkata
Sunday, March 29, 2026
spot_img

সন্দেশখালি রাজনীতি উত্তপ্ত: পুলিশ ও জেলা নেতাদের নিরাপত্তা ও প্রস্তুতি পরিদর্শ

Aaj India Desk,উত্তর ২৪ পরগনা : বিধানসভা ভোটের প্রচারে আজ রবিবার বিকেলে সন্দেশখালি (Sandeshkhali )তে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Banerjee)। সন্দেশখালির তৃণমূল প্রার্থী ঝর্ণা সর্দারের সমর্থনে সরবেড়িয়া হাইস্কুল মাঠে জনসভা করার কথা। তৃণমূল নেতা কর্মীরা জনসভা সফল করতে কোমর বেঁধে নেমেছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অতিরিক্ত প্রচার এবং রেকর্ড ভিড়ের দাবিওয়ালা প্রতিশ্রুতি প্রকৃত বাস্তবতার সঙ্গে কতটা মিলবে তা প্রশ্নবিদ্ধ। বসিরহাটের তৃণমূল নেতাদের উৎসাহ ও আশাবাদ যেমন চোখে পড়ছে, তেমনি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা এটিকে ভোট প্রচারের নাটক হিসেবেও দেখছেন।

২০২৪ সালের লোকসভা ভোটে সন্দেশখালি ছিল রাজ্য রাজনীতির উত্তাপের কেন্দ্র। তখন জেলবন্দি তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে জমি দখল ও মহিলা নির্যাতনের অভিযোগে সরগরম ছিল রাজ্য। এবার সেই আলোচনার নায়ক নেই শেখ শাহজাহান ছাড়াই তৃণমূল লড়ছে ভোটে। সন্দেশখালি বিধানসভা কেন্দ্রে নতুন মুখ ঝর্ণা সর্দারকে প্রার্থী করা হয়েছে, আর গত দুবারের বিধায়ক সুকুমার মাহাতো এবার দল থেকে বাদ।

স্থানীয় সূত্র জানাচ্ছে, প্রথম দিকে সুকুমার মাহাতোকে ঝর্ণা সর্দারের সমর্থনে প্রচারে তেমন দেখা না গেলেও, অভিষেক বন্দোপাধ্যায়ের (Abhishek Banerjee)জনসভা সফল করতে এবার তিনিও সক্রিয়ভাবে মাঠে নামেছেন। এ দিন সন্দেশখালির সভাস্থল পরিদর্শন করেন সংসদ সদস্য পার্থ ভৌমিক, জেলা তৃণমূল সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটন ও অন্যান্য জেলা নেতারা। সন্ধ্যায় বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার অলকনন্দা ভাওয়ালের নেতৃত্বে পুলিশ আধিকারিকরাও জনসভার নিরাপত্তা ও প্রস্তুতি খতিয়ে দেখেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন