31 C
Kolkata
Sunday, March 29, 2026
spot_img

২৪ ঘণ্টায় তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা, নাম আছে কিনা দেখবেন কিভাবে ?

Aaj India Desk, কলকাতা : নির্বাচনের মাত্র এক মাস বাকি থাকতেই SIR প্রক্রিয়া দ্রুত শেষ করতে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন (Election Commission of India)। ২৪ ঘণ্টার ব্যবধানে প্রকাশিত হল তৃতীয় সম্পূরক ভোটার তালিকা। কলকাতা হাই কোর্টের অনুমতি নিয়ে কমিশন জানিয়েছে, এখন থেকে দৈনিক সম্পূরক তালিকা প্রকাশ করা হবে, যাতে বাদ পড়া ভোটাররা দ্রুত আপিল করতে পারেন।

নির্বাচন কমিশন (Election Commission of India) সূত্রে জানা গিয়েছে, তৃতীয় তালিকায় প্রায় ২ লক্ষ ১০ হাজার ভোটারের নাম অন্তর্ভুক্ত হয়েছে। এর আগে প্রথম ও দ্বিতীয় সম্পূরক তালিকায় মোট প্রায় ৩১ লক্ষ নাম প্রকাশিত হয়েছিল। প্রথম তালিকায় প্রায় ১০ লক্ষ এবং দ্বিতীয় তালিকায় প্রায় ২১ লক্ষ নাম ছিল। তবে তৃতীয় তালিকা থেকে ঠিক কতজন বাদ পড়েছেন, তা এখনও স্পষ্ট করা হয়নি।

কোথায় দেখা যাবে তালিকা ?

কমিশন জানিয়েছে, তৃতীয় সম্পূরক ভোটার তালিকা দেখা যাবে অফিসিয়াল ওয়েবসাইটে:

https://voters.eci.gov.in/

এছাড়াও নির্দিষ্ট লিঙ্কে গিয়ে রাজ্য কোড দিয়ে বিস্তারিত তথ্য দেখা সম্ভব।

কেন প্রতিদিন প্রকাশ ? 

পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তর জানিয়েছে, বিচার বিভাগীয় আধিকারিকরা যত দ্রুত ই-সাইন করবেন, তত দ্রুত তালিকা প্রকাশ করা হবে। ফলে তালিকা প্রতিদিন বা একদিন অন্তরও প্রকাশিত হতে পারে।

নাম বাদ পড়লে কী করবেন ?

নির্বাচন কমিশন (Election Commission of India) স্পষ্ট করেছে, নাম বাদ পড়লে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। রাজ্যের ২৩টি জেলায় মোট ১৯টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। প্রতিটি ট্রাইব্যুনালের প্রধান একজন অবসরপ্রাপ্ত বিচারক। আবেদনের পদ্ধতি:

  • অফলাইন: জেলা শাসক (DM), অতিরিক্ত জেলা শাসক (ADM) বা মহকুমা শাসকের (SDM) দফতরে আবেদন।
  • অনলাইন: ECI Net অ্যাপ বা নির্দিষ্ট ওয়েবসাইটে নথি আপলোড করে আবেদন।

ট্রাইব্যুনাল আদালত-নিযুক্ত পর্যবেক্ষকের সন্তুষ্টির পরই সম্পূর্ণভাবে কাজ শুরু করবে।

নির্বাচনের আগে চ্যালেঞ্জ

রাজ্যে বিধানসভা নির্বাচন নির্ধারিত হয়েছে ২৩ ও ২৯ এপ্রিল। তার আগে সব নাম নিষ্পত্তি করা যাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। যদিও কমিশনের দাবি, ভোটের আগের দিন নাম যুক্ত হলেও সংশ্লিষ্ট ব্যক্তি ভোট দিতে পারবেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন