30 C
Kolkata
Friday, March 27, 2026
spot_img

স্বামী থানায়, একা ঘরে স্ত্রী… হরিরামপুরে চাঞ্চল্যকর অভিযোগ!

Aaj India, দক্ষিণ দিনাজপুর: ভোটের আবহে দক্ষিণ দিনাজপুরে চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল। হরিরামপুর থানা এলাকার এক গৃহবধূর ওপর গণধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। অভিযোগ, স্বামীকে পুলিশ তুলে নিয়ে যাওয়ার পরই প্রতিবেশীদের একাংশ ওই মহিলাকে জোর করে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করে।

ঘটনাটি সামনে আসতেই বৃহস্পতিবার বিষয়টি নিয়ে সরব হন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার(Sukanta Majumdar), যিনি নিজের এক্স (X) হ্যান্ডেলে এই অভিযোগ তুলে ধরেন। অন্যদিকে, নির্যাতিতাকে থানায় নিয়ে গিয়ে অভিযোগ দায়ের করতে সাহায্য করেন জেলা কংগ্রেস সভাপতি গোপাল দেব(Gopal Deb)। পুলিশ সুপারের কাছেও লিখিত অভিযোগ জমা পড়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে, তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। স্থানীয় সূত্রে দাবি, সম্প্রতি বাড়ি নির্মাণকে কেন্দ্র করে ওই মহিলার পরিবারের সঙ্গে প্রতিবেশীদের দীর্ঘদিনের বিবাদ চলছিল। অভিযোগ ওঠে, বিতর্কিত জমির উপর বাড়ি তৈরি করা হচ্ছে, যা নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়।

অভিযোগ, বুধবার রাতে প্রতিবেশীরা থানায় অভিযোগ জানানোর পর পুলিশ ওই মহিলার স্বামীকে আটক করে নিয়ে যায়। এরপরই পরিস্থিতির সুযোগ নিয়ে অভিযুক্তরা ওই মহিলার ওপর নৃশংস নির্যাতন চালায় বলে দাবি। নির্যাতিতার অভিযোগ, অভিযুক্তরা শাসকদল তৃণমূল (TMC)-এর কর্মী-সমর্থক। যদিও এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।

ঘটনার সময় নিয়ে কিছু অসঙ্গতিও সামনে এসেছে। অভিযোগপত্রে বুধবার রাতের পরিবর্তে বৃহস্পতিবার রাতের উল্লেখ থাকায় প্রশ্ন উঠেছে। শাসকদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভোটের আগে পরিকল্পিতভাবে এই ঘটনা সাজানো হতে পারে। যদিও নির্যাতিতার বক্তব্য, তারিখটি ভুলবশত লেখা হয়েছে। এই বিষয়ে জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল (Chinmoy Mittal) জানান, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে এবং গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের অগ্রগতির দিকেই এখন নজর প্রশাসনের।

  WestBengalElectionAssembly26 Harirampur BengalNews ShockingIncident WomenSafety

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন