30 C
Kolkata
Friday, March 27, 2026
spot_img

সিদ্ধান্তে ইউ-টার্ন! আবহাওয়া নয়, ভোটের অঙ্কই কি ফ্যাক্টর?

Aaj India Desk, কলকাতা:দুর্যোগের ছায়া সরে যেতেই বদলে গেল পরিকল্পনা,সড়ক পথে যাওয়ার সিদ্ধান্তে ইতি টেনে,আবারও আগের সূচিতেই ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।শুক্রবার বিকেলেই বিশেষ বিমানে অন্ডালের উদ্দেশে রওনা হওয়ার কথা তাঁর।সূত্রের খবর,দিনের শেষে গন্তব্য শুধু অন্ডালেই থামছে না ,রাতটা সম্ভবত কাটবে দূর্গাপুর (Durgapur)-এ।সব মিলিয়ে, আবহাওয়া পরিষ্কার হতেই সফরের ছন্দেও ফিরল আগের গতি-নির্বাচনী প্রচার সেরে ফেরার পথে আচমকাই বিপাকে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুপুর ৩টে ৩৯ মিনিটে অন্ডাল থেকে উড়ান সবই ঠিকঠাক ছিল শুরুতে। হিসেব মতো ৩টে ৫৫-তেই নামার কথা Netaji Subhas Chandra Bose International Airport-এ।

কিন্তু ঠিক তখনই বদলে যায় ছবিটা,কলকাতার আকাশে নেমে আসে ঝড়-বৃষ্টি,ঝোড়ো হাওয়ায় তছনছ বিমানবন্দর চত্বর। আর সেই কারণেই মাঝ আকাশেই প্রায় দেড় ঘণ্টা ধরে চক্কর কাটতে থাকে বিমানটি। উদ্বেগ, অপেক্ষা আর অনিশ্চয়তার মাঝে অবশেষে বিকেল ৫টা ১৮ মিনিটে মাটিতে নামে বিমান। ঝড় কেটে যায় কিন্তু সেই আকাশযাত্রার উত্তেজনা রয়ে যায় গল্প হয়ে।

ঝড়-বৃষ্টির সতর্কতায় প্রথমে সড়কপথ বেছে নেওয়ার কথা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। কিন্তু প্রকৃতির মেজাজ একটু নরম হতেই ফিরল পুরনো সিদ্ধান্ত। এখন জানা যাচ্ছে, শুক্রবারই আকাশপথে অন্ডালের উদ্দেশে রওনা দেবেন তিনি। রাতটা সম্ভবত কাটবে দূর্গাপুর (Durgapur)-এ, আর শনিবার রয়েছে রানীগঞ্জ (Raniganj)-এ জনসভা।আগে থেকেই সতর্ক করেছিল হাওয়া অফিস বিকেলের দিকে রাজ্যের একাধিক জেলায় তাণ্ডব চালাতে পারে কালবৈশাখী। প্রবল ঝড়, দমকা হাওয়া, এমনকি শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদদের পরামর্শ স্পষ্ট অপ্রয়োজনে বাইরে নয়।বেরোতেই হলে সঙ্গে রাখুন ছাতা।

সব মিলিয়ে প্রকৃতির সতর্কতা একদিকে, আর রাজনৈতিক কর্মসূচি অন্যদিকে শেষ পর্যন্ত এই দৌড়ঝাঁপ, এই লড়াই ভোটব্যাঙ্কের অঙ্কে আদৌ কি মিষ্টতা আনতে পারবে? নাকি সবই থেকে যাবে শুধু প্রচারের ঝড় হিসেবেই?

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন