Aaj India Desk,কলকাতা :জীবনের প্রথম বড় লড়াইটা শেষ, কিন্তু আসল উত্তেজনা কি এখনই শুরু নয়?দেশজুড়ে লক্ষ লক্ষ পড়ুয়া অপেক্ষায় স্ক্রিনে সেই এক ক্লিক, আর তাতেই বদলে যেতে পারে ভবিষ্যতের পথচলা।CBSE (Central Board of Secondary Education)-র দশম শ্রেণির ফল (CBSE Result 2026) প্রকাশ এখন শুধু সময়ের অপেক্ষা।পরীক্ষা শেষ, খাতা জমা সবই অতীত। কিন্তু সামনে দাঁড়িয়ে আছে একটাই প্রশ্ন কবে বেরোবে রেজাল্ট?কীভাবে দেখবেন?আর সেই নম্বরই বা কোথায় নিয়ে যাবে আপনাকে?কেউ ইতিমধ্যেই একাদশের বই খুলে ফেলেছে, কেউ আবার দিন গুনছে কারণ এই একটা ফলই ঠিক করে দিতে পারে পছন্দের স্ট্রিম, স্বপ্নের দিশা, এমনকি ভবিষ্যতের রূপরেখাও।ঘড়ির কাঁটা এগোচ্ছে ,উত্তেজনা বাড়ছে আর ঠিক সেই মুহূর্তে -রেজাল্টের দিনটা যেন একটা রহস্যের মতো সবাই জানে আসছে। কিন্তু ঠিক কবে? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
Central Board of Secondary Education
এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে CBSE Result 2026 প্রকাশের দিন ঘোষণা করেনি।তবে গত কয়েক বছরের হিসেব যেন অন্য গল্প বলছে একটু খেয়াল করুন
২০২৫ → ১৩ মে
২০২৪ → ১৩ মে
২০২৩ → ১২ মে
এখন প্রশ্নটা স্বাভাবিক তাহলে কি এবারও মে মাসের মাঝামাঝিই খুলবে রেজাল্টের দরজা?ট্রেন্ড বলছে সম্ভাবনা খুবই জোরালো। অর্থাৎ, আর বেশি দেরি নেই ঘড়ির কাঁটা ধীরে ধীরে সেই দিনের দিকেই এগোচ্ছে , যেদিন এক ক্লিকেই সামনে খুলে যাবে নম্বর, স্বপ্ন আর ভবিষ্যতের নতুন অধ্যায়।CBSE Result 2026 প্রকাশ হতে পারে মে মাসের দ্বিতীয় সপ্তাহে।তবে কিছু রিপোর্ট বলছে এবার হয়তো আরও আগেই ফল বেরোতে পারে, কারণ Phase 2 পরীক্ষা মে মাসেই হতে পারে।
সম্ভাব্য সময়:
সকাল ১০:৩০টা – দুপুর ১টার মধ্যে
কোথায় দেখবেন:
cbse.gov.in
results.nic.in
DigiLocker
UMANG App
কীভাবে দেখবেন:
রোল নম্বর, স্কুল নম্বর, অ্যাডমিট কার্ড আইডি ও জন্মতারিখ দিয়ে সহজেই রেজাল্ট চেক করা যাবে।
নতুন নিয়ম:
এবার থেকে দশমে বছরে ২ বার পরীক্ষা
Phase 1 (বাধ্যতামূলক)
Phase 2 (ঐচ্ছিক)
Phase 2 মে-তে হলে,সেই পরীক্ষার রেজাল্ট জুনে প্রকাশ হতে পারে।
সব মিলিয়ে আর কয়েকটা দিন তারপরই স্ক্রিনে ভেসে উঠবে ভবিষ্যতের প্রথম বড় ফল!


