35 C
Kolkata
Friday, March 27, 2026
spot_img

মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ সংঘর্ষ! মৃত ১০

Aaj India Desk,ভোপাল :মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এল গোটা এলাকায়।একটি যাত্রীবোঝাই বাস ও একটি পিক-আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও অন্তত ৪১ জন। আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটে যখন বাসটি একটি অনুষ্ঠান থেকে ফিরছিল।

জানা গিয়েছে,ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীও মোহন যাদব (Mohan Yadav)।অনুষ্ঠান শেষ করে ফেরার পথে যাত্রীবোঝাই বাসটি হঠাৎই বিপরীত দিক থেকে আসা একটি পিক-আপ ভ্যানের সঙ্গে মুখোমুখি ধাক্কা খায়।সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে, ঘটনাস্থলেই বহু যাত্রীর মৃত্যু হয় এবং দুটি গাড়িই কার্যত দুমড়ে-মুচড়ে যায়।দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও স্থানীয় প্রশাসন। সঙ্গে সঙ্গেই শুরু হয় উদ্ধারকাজ।স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকার্যে হাত লাগান।আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়।বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা হয়েছে বলে জানা গিয়েছে।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে,অতিরিক্ত গতি বা নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। যদিও সঠিক কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।রাস্তার অবস্থা, গাড়ির গতি এবং চালকদের ভূমিকা সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব (Mohan Yadav)।মৃতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা করা হতে পারে বলেও সূত্রের খবর।একইসঙ্গে আহতদের চিকিৎসার জন্য প্রশাসনকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই দুর্ঘটনা আবারও সামনে এনে দিল দেশের সড়ক নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন। বারবার এমন মর্মান্তিক ঘটনা ঘটলেও কেন রোখা যাচ্ছে না সড়ক দুর্ঘটনা?কোথায় ঘাটতি থেকে যাচ্ছে পরিকাঠামোয়, না কি সচেতনতায়? উত্তর খুঁজছে প্রশাসন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন