35 C
Kolkata
Friday, March 27, 2026
spot_img

‘গুজবে কান দেবেন না’ : লকডাউনের জল্পনা উড়িয়ে দিল কেন্দ্র ?

Aaj India Desk, নয়া দিল্লি: কয়েকদিন আগেই আবার দেশ জুড়ে লকডাউন (Lockdown) চালু হতে পারে বলে একটি জল্পনা তৈরি হয়েছিল। সেই জল্পনাকে পুরোপুরি খারিজ করে স্পষ্ট বার্তা দিল কেন্দ্র সরকার।

এই প্রেক্ষিতে শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, সরকার এমন কোনও লকডাউনের পদক্ষেপ বিবেচনা করছে না এবং এই ধরনের গুজব জনমনে অযথা আতঙ্ক তৈরি করছে।

বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপটে ইরান ও আমেরিকার যুদ্ধ ঘিরে অনিশ্চয়তা বাড়লেও কেন্দ্র আশ্বস্ত করেছে যে দেশের জ্বালানি সরবরাহ, বিদ্যুৎ এবং অন্যান্য জরুরি পরিষেবা স্বাভাবিক রাখতে সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের মতে, “দেশের প্রয়োজনীয় পরিষেবা যাতে কোনওভাবে ব্যাহত না হয়, তার জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত।” সরকারি সূত্রে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং সম্ভাব্য জ্বালানি সংকটের ঝুঁকি মাথায় রেখে পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে। প্রয়োজনে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রকগুলির মধ্যে সমন্বয় জোরদার করা হয়েছে। এরপর সাধারণ মানুষের আর্থিক চাপ কমাতে সম্প্রতি পেট্রোল ও ডিজেলের উপর আবগারি শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে পরিবহণ খরচ এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামের ওপর চাপ কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।

গুজব ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়া

এই সিদ্ধান্তের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় লকডাউন (Lockdown) নিয়ে নতুন করে জল্পনা ছড়াতে শুরু করে। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক সংসদীয় ভাষণকে ঘিরেও বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেকেই মনে করেন, তিনি কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। কিন্তু বাস্তবে তিনি COVID-19 পরিস্থিতিতে দেশের সম্মিলিত লড়াইয়ের উদাহরণ টেনে বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় একই ধরনের প্রস্তুতির আহ্বান জানান। তাঁর বক্তব্যে কোথাও ‘লকডাউন’-এর উল্লেখ ছিল না।

লকডাউনের ছায়া এখনও তাজা

উল্লেখযোগ্য, ২০২০ সালে করোনাভাইরাস মহামারির সময় দেশজুড়ে কঠোর লকডাউন (Lockdown) জারি হয়েছিল। সেই অভিজ্ঞতা এখনও মানুষের মনে গভীরভাবে রয়ে গেছে। ফলে সামান্য গুজব বা অনিশ্চয়তার খবরেও দ্রুত আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

বৈশ্বিক বাজারে বাড়ছে চাপ 

এর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, সরবরাহ শৃঙ্খলে চাপ এবং কিছু দেশে পদক্ষেপ পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের বৈশ্বিক অস্থিরতা স্বল্পমেয়াদে বাজারে প্রভাব ফেলতে পারে, তবে ভারতের অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থায় তাৎক্ষণিক বড় ধরনের বিপর্যয়ের সম্ভাবনা কম।

কেন্দ্রের স্পষ্ট বার্তা, এই মুহূর্তে দেশে লকডাউন জারির কোনও প্রশ্ন নেই। বরং বাস্তবসম্মত, ধাপে ধাপে এবং সমন্বিত পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়াই সরকারের অগ্রাধিকার। প্রশাসনের তরফে সাধারণ মানুষকে গুজব থেকে দূরে থাকার এবং শুধুমাত্র সরকারি সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন