35 C
Kolkata
Friday, March 27, 2026
spot_img

মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে নতুন টুইস্ট, বদলাতে পারে রিটার্নিং অফিসার ?

Aaj India Desk, কলকাতা: ভোটের আগে প্রশাসনিক বদল নির্বাচন কমিশনের এই পদক্ষেপ কি সত্যিই নিরপেক্ষতার নাম, নাকি রাজনীতি চাপ? মাত্র কয়েক দিনের ব্যবধানে একসঙ্গে ৭৩ জন রিটার্নিং অফিসার বদলের পর আবারও ২৩ জনকে সরানো , এ কি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়ার চেয়ে বেশি কিছু বলে মনে হচ্ছে না ?এমনই দাবি করছেন অনেকে । প্রশ্ন উঠছে, এই ধারাবাহিক বদল কি নির্বাচনকে স্বচ্ছ করার প্রচেষ্টা, নাকি রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার?

ভবানীপুরের রিটার্নিং অফিসারকে আবার বদলানোর সম্ভাবনা তৈরি হয়েছে শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে এতেই স্পষ্ট, অভিযোগের ওজন এখন প্রশাসনিক স্থিরতার চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে।তৃণমূল (TMC) এর অভিযোগ সামনে আসতেই দ্রুত পদক্ষেপ ,তাহলে কি বিরোধীদের অভিযোগ একই গুরুত্ব পায়? নাকি এখানে কাজ করছে “সিলেক্টিভ অ্যাকশন”-এর নীতি ? আদতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে এই ঘটনাপ্রবাহ ।

ভোটের আগে বারবার প্রশাসনিক রদবদল একদিকে যেমন স্বচ্ছতার বার্তা দিতে পারে, অন্যদিকে সেটাই যদি অস্থিরতা ও পক্ষপাতের ইঙ্গিত দেয়, তবে গণতন্ত্রের মূল কাঠামোই প্রশ্নের মুখে পড়ে। এখন দেখার, এই বদলের পেছনে সত্যিই নিরপেক্ষতার যুক্তি আছে, নাকি এটা শুধুই রাজনৈতিক চাপের প্রতিফলন। তবে বর্তমান রিটার্নিং অফিসারকে সরানো হবে কি না, সেই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত না হলেও কমিশন ইতিমধ্যেই বিকল্প খোঁজা শুরু করেছে। মুখ্যসচিবকে চিঠি দিয়ে তিনজন সম্ভাব্য অফিসারের নামের প্যানেল চাওয়া হয়েছে যা ইঙ্গিত দিচ্ছে, পরিবর্তনের সম্ভাবনা যথেষ্ট জোরালো।

কেন ফের বদলাতে পারে ভবানীপুরের রিটার্নিং অফিসার?

ভোটের ময়দানে ভবানীপুর এখন শুধুই একটি কেন্দ্র নয় এটা রাজনৈতিক শক্তির সরাসরি সংঘর্ষের মঞ্চ ও বটে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বনাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এই লড়াই ঘিরেই কেন্দ্রটি পেয়েছে “হাই-ভোল্টেজ” তকমা। নন্দীগ্রামের স্মৃতি এখনও তাজা। সেই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কে হারিয়ে এগিয়ে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । আর এবার সেই রাজনৈতিক চিত্র যেন স্থান বদলে দাঁড়িয়েছে কলকাতার ভবানীপুরে।

ফলে এই কেন্দ্র ঘিরে প্রতিটি প্রশাসনিক সিদ্ধান্তই হয়ে উঠছে তীব্র আলোচনার বিষয়। আর এই আবহেই বিতর্কের কেন্দ্রে রিটার্নিং অফিসার নিয়োগ। নন্দীগ্রামের বিডিও সুরজিৎ রায়কে ভবানীপুরে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সরব হয় তৃণমূল। তাদের অভিযোগ নিযুক্ত আধিকারিক বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। অভিযোগের তীব্রতা এতটাই যে, সরাসরি দিল্লির নির্বাচন কমিশনে চিঠি পাঠানো হয়।

এখন প্রশ্নটা সোজা এই অভিযোগ কি শুধুই রাজনৈতিক কৌশল, নাকি সত্যিই নিরপেক্ষতা নিয়ে সংশয় তৈরি হয়েছে? সূত্রের ইঙ্গিত, অভিযোগের গুরুত্ব বিবেচনা করেই কমিশন নতুন করে ভাবছে। তাই রিটার্নিং অফিসার বদলের সম্ভাবনা জোরালো হচ্ছে। ভোটের আগে এই ধরনের পদক্ষেপ একদিকে স্বচ্ছতার বার্তা দিতে পারে, কিন্তু অন্যদিকে তা প্রশাসনিক নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলে। ভবানীপুরে তাই লড়াই শুধু দুই নেতার নয় বিশ্বাসযোগ্যতা বনাম সন্দেহেরও।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন