Aaj lndia Desk, নয়াদিল্লি: দেশবাসীকে আগেই প্রস্তুত থাকার বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।এবার সেই প্রেক্ষাপটেই আগামীকাল, ২৭ মার্চ, ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন তিনি।সূত্রের খবর, ভোটমুখী রাজ্যগুলিকে এই বৈঠকের বাইরে রাখা হয়েছে।ওই রাজ্যগুলির ক্ষেত্রে আলাদাভাবে মুখ্যসচিবদের সঙ্গে আলোচনা করা হবে।এই বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি ও প্রশাসনিক প্রস্তুতি নিয়েই মূলত আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।
জানা গিয়েছে, আগামীকাল সন্ধে সাড়ে ছটা নাগাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এই বৈঠকে মূলত জরুরি পরিস্থিতিতে দেশের প্রস্তুতি, সাপ্লাই চেইনের অবস্থা, শক্তি সুরক্ষা, এবং বিদেশে বসবাসকারী ভারতীয় নাগরিকদের নিরাপত্তা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্রের খবর, আসন্ন বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narandra Modi) মূলত রাজ্যগুলির মধ্যে সমন্বয় ও যৌথ পরিকল্পনা জোরদার করার ওপর গুরুত্ব দেবেন। করোনা কালের মতোই “টিম ইন্ডিয়া” ভাবনায় একসঙ্গে কাজ করার বার্তা দেওয়া হতে পারে। পশ্চিম এশিয়ার বর্তমান সংঘাত পরিস্থিতির প্রেক্ষিতে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে সমন্বিত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরবেন তিনি। পাশাপাশি দেশের স্থিতাবস্থা বজায় রাখা এবং আকস্মিক পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুতি নিয়েও বিস্তারিত আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।
জানানো হয়েছে,যেসব রাজ্যে বর্তমানে নির্বাচন চলছে,সেসব রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই বৈঠকে অংশ নেবেন না। আদর্শ আচরণবিধি (Model Code of Conduct) চালু থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে ওই রাজ্যগুলির প্রস্তুতি ও পরিকল্পনা জানতে ক্যাবিনেট সেক্রেটারিয়েটের মাধ্যমে আলাদাভাবে মুখ্যসচিবদের সঙ্গে বৈঠক করা হবে, যেখানে সমস্ত আপডেট নেওয়া হবে।


