27 C
Kolkata
Friday, March 27, 2026
spot_img

“মেয়েও খুশি হবে”— আবেগ নাকি রাজনৈতিক কৌশল? উঠছে প্রশ্ন

Aaj India, কলকাতা: টিকিটে পানিহাটি কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন তিলোত্তমার মা। প্রার্থী হওয়ার পরই সাধারণ মানুষের কাছে পদ্মশিবিরকে জেতানোর আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর দাবি, তিনি জিতলে আসলে জয় হবে পানিহাটিবাসীরই। একইসঙ্গে জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাসী তিনি।

বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী জানান, তাঁর মেয়ে তিলোত্তমা যেভাবে সকলকে চিকিৎসা পরিষেবা দিতেন, তিনিও নির্বাচনে জিতলে সেইভাবেই মানুষের পাশে দাঁড়াতে চান। যদিও তিনি স্বীকার করেন, চিকিৎসার কাজ তিনি করতে পারবেন না, তবে সাধারণ মানুষের সেবার মাধ্যমে পাশে থাকবেন। নারী সুরক্ষার বিষয়েও লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন তিনি।

প্রার্থী হওয়ার সিদ্ধান্ত যে তাঁর জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক ও বেদনাদায়ক, সেটাও স্পষ্ট করেছেন তিনি। তাঁর কথায়, “আমি একা কিছুই করতে পারব না। আমি জিতলে পানিহাটিবাসী জিতবে। যাঁরা প্রতিবাদ করতে ভুলে গিয়েছিলেন, আমি তাঁদের হয়ে প্রতিবাদ করব। কিন্তু জিতবে তাঁরাই।” একইসঙ্গে তিনি ইঙ্গিত দেন, তাঁর মেয়ের বিচার চেয়ে যে আন্দোলন হয়েছিল, সেখানে কোনও একক রাজনৈতিক দল নয়, সাধারণ মানুষই রাস্তায় নেমেছিলেন। সেই অভিজ্ঞতাকেই সামনে রেখে মানুষের জন্য কাজ করতে চান তিনি। আবেগঘন সুরে নির্যাতিতার মা বলেন, “বিচার তো পাবই। আমার মেয়ে সেই রাতে হয়তো ‘মা- মা’ বলে চিৎকার করেছিল। সেই যন্ত্রণা… আমি যদি মানুষের সেবা করতে পারি, তাহলে হয়তো সে কিছুটা খুশি হবে।”

উল্লেখ্য, মেয়ের বিচার চেয়ে নিজেই বিজেপির কাছে প্রার্থী হওয়ার আবেদন করেছিলেন তিনি। এই তথ্য আগেই জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। পরবর্তীতে একটি সাক্ষাৎকারে মৃত চিকিৎসক পড়ুয়ার বাবা বলেন, “যাঁরা প্রকৃত বিরোধী শক্তি, তাঁদের শিরদাঁড়া রয়েছে, তাঁরা বিজেপির সঙ্গেই আছেন। ভবিষ্যতে ক্ষমতায় আসার সম্ভাবনাও রয়েছে তাঁদের। তৃণমূল সরকারকে সরানোর ক্ষমতা বিজেপির আছে এবং বাংলায় নারী সুরক্ষা আরও জোরদার করা সম্ভব হবে।”

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন