Aaj India Desk, কলকাতা : ভোট প্রাক্কালে আবারও গুলি শব্দে এলাকা আতঙ্কিত। বাঘাযতীন (Baghajatin) পূর্ব ফুলবাগান এলাকায় ভোটের আগে এক শ্যুটআউটের ঘটনা ঘটেছে। এতে তৃণমূলকর্মী রাহুল দে নিহত হয়েছেন। সূত্রের খবর, বহুতলের ছাদে অন্তত তিন রাউন্ড গুলি চালানো হয়। নিহত রাহুল দে ওই ফ্ল্যাটে ছিলেন, যেখানে তাকে ডেকে পাঠিয়েছিলেন জিৎ মুখোপাধ্যায়। এই ঘটনায় জিৎ মুখোপাধ্যায়ও আহত হয়েছেন। ঘটনার তদন্তে পাটুলি থানার পুলিশ উপস্থিত রয়েছেন।
বাঘাযতীন(Baghajatin) এর পূর্ব ফুলবাগান এলাকায় ভোটের আগে এক তৃণমূলকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১২টার দিকে স্থানীয়রা চারতলা ফ্ল্যাটের ছাদ থেকে গুলির শব্দ শুনে তড়িঘড়ি করে পাটুলি থানায় খবর দেন। পুলিশ গিয়ে ওই ফ্ল্যাটের ছাদে রক্তাক্ত অবস্থায় দুই যুবককে উদ্ধার করে । পরিচয় জানা যায় রাহুল দে নামে তৃণমূলকর্মীর, যিনি ঘটনাস্থলেই মারা যান। আহত ব্যক্তি জিৎ মুখোপাধ্যায়। তবে পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে। জানা গেছে, কয়েক বছর আগে রাহুল এবং জিৎ-এর মধ্যে সম্পর্ক ছিল, কিন্তু বর্তমানে তাদের মধ্যে যোগাযোগ ছিল না। লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকরাও তদন্তে ঘটনাস্থলে পৌঁছেছেন। তারা চেষ্টা করছেন, কেন রাহুল এবং জিৎ-এর যোগাযোগ ছিন্ন হয়েছিল তা জানাই । পাশাপাশি দুই যুবকের পরিচিতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সময় সেখানে উপস্থিত ব্যক্তিদের সঙ্গেও কথা বলছে পুলিশ।
আহত জিৎ মুখোপাধ্যায়ের স্ত্রী পুলিশকে জানিয়েছেন, গত রাতে আচমকাই কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাদের ফ্ল্যাটে প্রবেশ করে এবং শ্যুটআউটের মতো ঘটনা ঘটায়। তবে এ ঘটনার অনেক দিকেই পুলিশ দৃষ্টি দিয়েছে। কে ছিল এই পরিচয়হীন ব্যক্তি, কেন তারা গুলি চালিয়েছে সব প্রশ্নই তৈরি করেছে রহস্য।তদন্তকারীরা রাহুল এবং জিতের মধ্যে সম্পর্ক, সম্ভাব্য শত্রুতা বা বিরোধের দিকগুলো খতিয়ে দেখছেন। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ চলছে, এবং ঘটনাস্থলে ফরেন্সিক বিশেষজ্ঞদের দলও পৌঁছেছে। মৃত রাহুলের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জিৎ এবং রাহুলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেছেন তারা।
জিৎ এবং রাহুলের মধ্যে দীর্ঘদিন সেভাবে যোগাযোগ ছিল না, কিন্তু গতকাল কেন রাহুলকে ডেকে পাঠালেন জিৎ এই প্রশ্ন পুলিশের কাছে রহস্যই থেকে গেছে। কে বা কারা এই দুই যুবককে টার্গেট করল, এবং কেন উত্তর খুঁজতে জোরকদমের তদন্ত শুরু হয়েছে।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন (West Bengal assembly election ) আগামী মাসে; এবার ভোট হবে দুই দফায়, ২৩ এবং ২৯ এপ্রিল। নির্বাচনের আগে কলকাতায় এই ধরণের গুলিতে একজনের মৃত্যুর ঘটনায় নিরাপত্তা নিয়ে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় ওই ফ্ল্যাটের ছাদে কয়েকজন খাওয়া-দাওয়ায় ব্যস্ত ছিলেন। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, রাহুলের হত্যার পেছনে রাজনৈতিক শত্রুতা আছে কি না, নাকি ব্যক্তিগত আক্রোশের কারণে এই ঘটনা ঘটেছে। জিৎ এবং রাহুলের পরিবার, পাশাপাশি স্থানীয়দের সঙ্গেও কথা বলছে পুলিশ।


