25 C
Kolkata
Thursday, March 26, 2026
spot_img

ইফতার পার্টিতে যোগ, বিপাকে জওয়ান! তড়িঘড়ি সরাল কমিশন

Aaj India, মুর্শিদাবাদ: নির্বাচনের আগে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে কড়া নির্দেশ জারি করা হয়েছিল। কোনও অবস্থাতেই জওয়ানরা যেন কারও বাড়িতে নিমন্ত্রণ গ্রহণ না করেন বা কোথাও আমন্ত্রণ রক্ষা করতে না যান। কিন্তু সেই নির্দেশ মানা হয়নি বলেই অভিযোগ উঠেছে। আর সেই কারণেই ভোটের মুখে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে আরও কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। অভিযুক্ত জওয়ানদের সতর্ক করার পাশাপাশি তাঁদের বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছে বলে সূত্রের খবর।

রাজ্যে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং বিভিন্ন এলাকায় তাঁদের মোতায়েন করা হয়েছে। তেমনই মুর্শিদাবাদেও দায়িত্বে রয়েছেন জওয়ানরা। এর মধ্যেই সদ্য সমাপ্ত ইদের পর একটি বিতর্ক সামনে এসেছে। অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর সাত জওয়ান একটি ইফতার পার্টিতে যোগ দেন। অভিযোগ পাওয়ার পরই দ্রুত পদক্ষেপ করে কমিশন (Election Commission)।

সূত্রের খবর, ওই সাত জওয়ানের মধ্যে তিন জনকে সাত দিনের জন্য প্যারামিলিটারির হেফাজতে পাঠানো হয়েছে। দু’জনকে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং বাকি দু’জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি, অভিযুক্ত সাত জওয়ানকেই অন্য রাজ্যে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বাংলায় ভোটের আবহে আগেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল এবং নির্বাচন কমিশন (Election Commission) বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট নির্দেশ দিয়েছিল, জওয়ানরা যেন কোথাও গিয়ে খাবার গ্রহণ না করেন বা কোনও নিমন্ত্রণে না যান। সেই নির্দেশ অমান্যের জেরেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। কমিশন এও পরিষ্কার করে দিল, নিয়ম ভাঙলে কোনও রকম ছাড় দেওয়া হবে না – প্রয়োজনে কড়া শাস্তির মুখে পড়তে হবে সংশ্লিষ্ট সকলকেই।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন