Aaj lndia Desk, কলকাতা: ভোটের ডিউটিতে বড় চমক! শেষ মুহূর্তে বদলাচ্ছে হিসেব । প্রিসাইডিং অফিসার থেকে মাইক্রো অবজ়ার্ভার কারা পাচ্ছেন বাড়তি সুবিধা? নির্বাচন কমিশনের নতুন সিদ্ধান্তে চমকে যাবেন অনেকে , ভোটের দায়িত্ব চাপ, টেনশন, রাতজাগা সব একই আছে। কিন্তু এবার বদলাচ্ছে এক গুরুত্বপূর্ণ হিসেব!
কে কত পাচ্ছেন জানেন? একটু দেখুন
. প্রিসাইডিং অফিসার:
৩৫০ থেকে সরাসরি ৫০০ টাকা প্রতিদিন অথবা এককালীন ২০০০!
. পোলিং অফিসার:
২৫০ থেকে বেড়ে ৪০০ টাকা প্রতিদিন মোট ১৬০০!
. কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট:
২৫০ নয়, এবার ৪৫০ টাকা প্রতিদিন এককালীন ১৩৫০!
. চতুর্থ শ্রেণির কর্মী:
২০০ থেকে ৩৫০ টাকা প্রতিদিন… মোট ১৪০০!
. কন্ট্রোল রুম / কল সেন্টার:
আগে ২০০ প্রতিদিন এখন এককালীন ১০০০!
. বিশেষ টিম (ভিডিয়ো, অ্যাকাউন্টস ইত্যাদি):
ক্লাস ১/২ → ১২০০ থেকে ৩০০০!
ক্লাস ৩ → ১০০০ থেকে ২০০০!
. মাইক্রো অবজ়ার্ভার:
১০০০ থেকে ডাবল হয়ে ২০০০!
শেষ পর্যন্ত ভোটের খাটুনির দামটা এবার একটু হলেও বাড়ল বলেই মনে করছেন অনেকে, ভোটের ডিউটি মানেই খাটুনি, দৌড়ঝাঁপ আর লম্বা সময়ের দায়িত্ব কিন্তু এবার সেই ছবিতে যোগ হলো এক নতুন টুইস্ট! আগে টিফিনের জন্য মিলত মাত্র ১৫০ টাকা এবার সেই অঙ্ক এক লাফে ৫০০!
ভোট কর্মী, পুলিশ, ভ্রাম্যমাণ টিম, হোম গার্ড সবার জন্যই বাড়ল এই বরাদ্দ, যেন ডিউটির ফাঁকেও একটু স্বস্তির নিঃশ্বাস শুধু তাই নয়
উচ্চপদস্থ আধিকারিকদের জন্যও রয়েছে বাড়তি সম্মানীর চমক!অর্থাৎ, এবার ভোটের দায়িত্ব শুধু দায়িত্বই নয় তার সঙ্গে বাড়তি প্রাপ্যও মিলছে বেশ ভালোই। ভোটের দায়িত্বে শুধু মাঠের কর্মীরাই নন উচ্চপদস্থদের জন্যও ছিল এক অদ্ভুত হিসেব! কারও জন্য কিছুই ছিল না আবার কারও ক্ষেত্রে ছিল সীমিত ভাতা।
কিন্তু এবার? ছবিটা একেবারে বদলে গেল!
. ডেপুটি ডিইও:
আগে কোনও সাম্মানিকই ছিল না এখন? এক মাসের বেসিক পে র দেওয়া হয়!
. CAPF গেজেটেড অফিসার:
১৫ দিনের কম হলে ২৫০০ এখন ৪০০০, ১৫ দিনের বেশি হলে ১২৫০/সপ্তাহ – এখন ২০০০/সপ্তাহ
. CAPF ইন্সপেক্টর, SI, ASI:
১৫ দিনের কম হলে ২০০০ , এখন ৩০০০, ১৫ দিনের বেশি হলে ১০০০/সপ্তাহ এখন ১৫০০/সপ্তাহ
অর্থাৎ, এবার শুধু দায়িত্ব নয়, উচ্চপদস্থদের ক্ষেত্রেও বাড়ছে প্রাপ্যের অঙ্ক ভোটের ময়দানে এ যেন নয়া সমীকরণ!


