25 C
Kolkata
Thursday, March 26, 2026
spot_img

একাধিক পদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর : ভোটের আগে নতুন মুডে নবান্ন ?

Aaj India Desk, কলকাতা : বিধানসভা নির্বাচনের প্রাক্কালে একাধিক সরকারি কমিটি, বোর্ড ও সংস্থা থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে এই গণ ইস্তফা নিয়ে তৈরি হয়েছে একাধিক জল্পনা।

কোন কোন কুর্সি ছাড়লেন ? 

গতকাল প্রকাশিত নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, তালিকাভুক্ত পদগুলির পাশাপাশি অন্য কোনও সংস্থা বা প্রতিষ্ঠানে মুখ্যমন্ত্রীর কোনও পদ থাকলে সেখান থেকেও ইস্তফা গ্রহণের ব্যবস্থা করতে হবে। সমস্ত দপ্তরকে ২৫ মার্চ বিকেল ৪টার মধ্যে ‘কমপ্লায়েন্স রিপোর্ট’ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, স্বাস্থ্য, বন, তথ্য ও সংস্কৃতি, সংখ্যালঘু বিষয়ক, তফসিলি জাতি-জনজাতি, ভূমি ও ভূমি সংস্কার, পরিকল্পনা, বিপর্যয় মোকাবিলা, দক্ষতা উন্নয়ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রের একাধিক কমিটি ও বোর্ডে চেয়ারম্যান বা সদস্য পদে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সব পদ থেকেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

নবান্নের এক শীর্ষ আমলার দাবি, এটি একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া। নির্বাচন ঘোষণার আগে বা আচরণবিধি কার্যকর হওয়ার প্রাক্কালে এই ধরনের পদ থেকে সরে দাঁড়ানো নতুন কিছু নয়। মুখ্যমন্ত্রী বা মন্ত্রীদের একাধিক কমিটি, বোর্ড বা সংস্থার সঙ্গে যুক্ত থাকা প্রশাসনিকভাবে স্বাভাবিক। তবে ভোটের সময় সেই পদে থাকলে প্রশ্ন উঠতে পারে নিরপেক্ষতা নিয়ে। তাই আগাম পদত্যাগ প্রশাসনিকভাবে নিরাপদ পদক্ষেপ হিসেবে দেখা হয়।

নির্বাচনের সময় সরকারি পদে থেকে কোনও ধরনের প্রভাব বিস্তারের অভিযোগ এড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়ে থাকে। বিশেষ করে যেসব কমিটি সরাসরি নীতি নির্ধারণ, তহবিল বণ্টন বা প্রকল্প বাস্তবায়নের সঙ্গে যুক্ত, সেগুলি থেকে সরে দাঁড়ানো প্রশাসনের উপর রাজনৈতিক প্রভাব কমানোর একটি বার্তা দেয়।

ভোটের আগে নতুন চাল ? 

অন্যদিকে, রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এই সিদ্ধান্ত শুধুমাত্র নিয়ম মানার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং এটি ভোটের আগে একটি কৌশলগত পদক্ষেপও হতে পারে। একাধিক গুরুত্বপূর্ণ পদ থেকে সরে দাঁড়িয়ে প্রশাসনকে “দূরত্বে” রাখার মাধ্যমে শাসক পক্ষ নিরপেক্ষতার বার্তা দিতে চাইছে, এমন ব্যাখ্যাও উঠে আসছে। নির্বাচনকালে বিরোধীদের তরফে প্রায়ই প্রশাসনের অপব্যবহারের অভিযোগ ওঠে। আগাম ইস্তফার মাধ্যমে সেই সম্ভাব্য অভিযোগের জায়গা কিছুটা কমানো যেতে পারে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। এতে নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন কম তোলার সুযোগ তৈরি হয়।

সব মিলিয়ে একসঙ্গে এতগুলি পদ থেকে ইস্তফা দেওয়ার ঘটনাকে অনেকেই “অতিরিক্ত সতর্কতা” হিসেবেও দেখছেন। এটি শুধুই নিয়মরক্ষার পদক্ষেপ, নাকি বৃহত্তর রাজনৈতিক বার্তা, তা নিয়ে বিতর্ক থেকেই যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) এই পদক্ষেপ প্রশাসনিকভাবে প্রত্যাশিত হলেও, এর রাজনৈতিক তাৎপর্য নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। নির্বাচনের আবহে এই সিদ্ধান্ত কতটা প্রভাব ফেলবে, ভোট প্রক্রিয়া এগোনোর সঙ্গে সঙ্গেই তা স্পষ্ট হবে ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন