23 C
Kolkata
Saturday, March 21, 2026
spot_img

জেল থেকে ফিরেই হুঙ্কার! বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ অনুব্রতের

Aaj lndia Desk ,বীরভূম: বীরভূমের মাটিতে আবারও ‘কেষ্ট’ ফ্যাক্টরেই চড়ছে রাজনৈতিক পারদ। বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় নিজের ও মেয়ের জেলযাত্রার প্রসঙ্গ তুলে সরাসরি আক্রমণে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) । তাঁর দাবি, গোটা জেলাজুড়ে বিজেপি সংগঠন গড়তে মরিয়া চেষ্টা চালালেও, শেষ কথা বলেছে মানুষের রায় ,আর তা বারবার গিয়েছে তৃণমূলের ঝুলিতেই।

আসন্ন বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)-কে সামনে রেখে আরও একবার আত্মবিশ্বাসী অনুব্রত। তিনি আরো জানালেন, ‘দলকে ভালোবেসেই লড়ছি এই জেলায় ১১টি আসনই আমরা জিতব।’ এতেই থামেননি তিনি। পুরনো স্লোগান “খেলা হবে” ফের সামনে এনে হুঁশিয়ারির সুরে বলেন, ‘চ্যালেঞ্জ করে সিপিএমকে সরিয়েছি, কংগ্রেসের অস্তিত্ব মুছে দিয়েছি এবার একই পরিণতি হবে বিজেপিরও।’ সব মিলিয়ে, বীরভূমে ভোটের আগে অনুব্রতর এই আত্মবিশ্বাসী বার্তা নতুন করে উস্কে দিচ্ছে রাজনৈতিক লড়াইয়ের উত্তাপ।

অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) -এর কথায়, বীরভূমে একসময় বিজেপি সংগঠন বাড়াতে নানা চেষ্টা চালিয়েছিল, এমনকি তাঁকেও দলে টানার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রস্তাব নাকচ করার পরই ব্যক্তিগত ও পারিবারিক স্তরে চাপের মুখে পড়তে হয়েছে এমনই দাবি তাঁর। মেয়ের জেলযাত্রার প্রসঙ্গও তুলে আনেন তিনি।

ভোটের দামামা বাজতেই বীরভূমে ফের আগ্রাসী মেজাজে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। প্রচারের শুরুতেই বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জেলার এই দাপুটে নেতা। প্রায় আড়াই বছর আসানসোল ও তিহাড় জেলে কাটানোর অভিজ্ঞতা সামনে এনে অনুব্রতর অভিযোগ, তাঁর গড়ে তোলা সংগঠন ভাঙতেই তাঁকে টার্গেট করেছিল বিজেপি। কিন্তু সেই পরিকল্পনা সফল হয়নি বলেই দাবি তাঁর কারণ, তাঁর অনুপস্থিতিতেও জেলায় তৃণমূলের সংগঠন অটুট থেকেছে।

এর প্রমাণ হিসেবে তিনি তুলে ধরছেন সাম্প্রতিক লোকসভা ও পঞ্চায়েত নির্বাচনের ফলাফল, যেখানে জয় পেয়েছে তৃণমূলই। সেই সাফল্যকে পুঁজি করেই এবার বিধানসভা ভোটের মুখে আরও একবার আক্রমণাত্মক ভঙ্গিতে বিরোধী বিজেপিকে বার্তা দিলেন অনুব্রত , লড়াইয়ের ময়দান তৈরি এবার দেখা যাবে আসল শক্তি কার।

জেল থেকে ফিরে আর কোনও রাখঢাক নয় সরাসরি আক্রমণাত্মক মেজাজেই অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। ভোটের মুখে বিজেপিকে নাম ধরে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বীরভূমের রাজনীতিতে ফের নিজের দাপট জানান দিলেন তিনি। তবে আদতে এই চ্যালেঞ্জ কত টা কার্যকর হবে তা ফলই বলবে ,শুধু সময়ের অপেক্ষা ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন