20 C
Kolkata
Saturday, March 21, 2026
spot_img

‘কালবৈশাখী’ সতর্কতা! কলকাতায় ঝড়-বৃষ্টির পূর্বাবাস! জেলাগুলোতে কেমন থাকবে আকাশ?

Aaj lndia Desk,কলকাতা : কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে ফের আবহাওয়ার বড়সড় পরিবর্তনের পূর্বাভাস (Forecast) দিল আলিপুর আবহাওয়া দফতর । সূত্রের খবর, শুক্রবার থেকে শুরু করে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস (Forecast ) অনুযায়ী, কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বর্ধমানের মতো জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর সঙ্গে ৫০-৭০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। কোথাও কোথাও বজ্রপাতের পাশাপাশি শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। স্বাভাবিক ভাবে সাধারণ মানুষকে অপ্রয়োজনে বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে।

অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়ার পরিস্থিতি যথেষ্ট সক্রিয় থাকবে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দপ্তর।

এদিকে সমুদ্রের পরিস্থিতিও অনুকূল নয়। বঙ্গোপসাগরে দমকা হাওয়ার প্রভাবে সমুদ্র উত্তাল থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে। সেই কারণে ২০ ও ২১ মার্চ উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই জারি হয়েছে সতর্কবার্তা (Forecast)।

আবহাওয়ার এই পরিবর্তনের ফলে বজ্রপাত, গাছ উপড়ে পড়া, বিদ্যুৎ পরিষেবায় বিঘ্ন এবং যান চলাচলে সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। প্রশাসনের তরফে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানা গিয়েছে।

সব মিলিয়ে, গরমের মাঝেই ঝড়-বৃষ্টির কিছুটা স্বস্তি দিলেও, সঙ্গে নিয়ে আসছে ঝুঁকিও। তাই সকলকেই সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন