23 C
Kolkata
Saturday, March 21, 2026
spot_img

রক্তাক্ত হাড়োয়া, এলোপাথাড়ি কোপে খুন তৃণমূল কর্মী!

Aaj lndia Desk, উত্তর ২৪ পরগনা: ভোটের আবহ তৈরি হতেই আবারও রক্তাক্ত বাংলা। উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)-র হাড়োয়ায় (Haroa) এক তৃণমূল কংগ্রেস ( TMC) কর্মীর খুনকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর, যা ভোটের আগে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বড় প্রশ্ন তুলে দিচ্ছে।

মৃত ব্যক্তির নাম মশিউর গাজি (৩৫)। স্থানীয় সূত্রে, রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাঁকে। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়েছে। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

তবে মশিউর গাজির দাদার দাবি, এটি নিছক খুন নয়, বরং পরিকল্পিত রাজনৈতিক হামলা। তাঁর অভিযোগ, রাজনৈতিক দ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিরোধী শিবির।

অন্যদিকে, পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

তবে প্রশ্ন উঠছে , ভোটের আগে এই ধরনের ঘটনা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে না তো সাধারণ মানুষের মধ্যে। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে উত্তেজনা আর তার মধ্যেই এই খুনের ঘটনা রাজ্যের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল। সবে ভোটর দিন ঘোষণা হয়েছে , এরই মধ্যে বাড়বাড়ন্ত শুরু যা নিয়ে চিন্তিত স্থানীয় বাসিন্দারা ও ।

ভোটের আগে হাড়োয়ার এই ঘটনা শুধু একটি খুন নয়, বরং রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে। এখন দেখার, তদন্ত কত দ্রুত এগোয় এবং দোষীরা কতটা শাস্তি পায়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন