24 C
Kolkata
Thursday, March 19, 2026
spot_img

নির্বাচনের আগে নাকা চেকিংয়ে উদ্ধার লক্ষাধিক টাকা, তদন্তে রাজ্য পুলিশ !

Aaj India Desk, আলিপুরদুয়ার : নিবার্চনের দিনক্ষণ নির্ধারনের পর মডেল কোড অফ কন্ডাক্ট (MCC) কার্যকর হতেই রাজ্যজুড়ে জোরদার হয়েছে নজরদারি। এই পরিস্থিতিতে আলিপুরদুয়ারে নাকা চেকিং চলাকালীন একটি গাড়ি থেকে লক্ষাধিক টাকা উদ্ধার (Cash seizure) হওয়ায় এলাকা জুড়ে ছড়ায় চাঞ্চল্য।

পুলিশ সূত্রে জানা গেছে, অসম নম্বরযুক্ত একটি গাড়ি নজরে পড়ে কর্তব্যরত পুলিশকর্মীদের। আচরণে সন্দেহ হওয়ায় গাড়িটি থামিয়ে নিয়ম মেনে তল্লাশি চালানো হয়। ধাপে ধাপে গাড়ির বিভিন্ন অংশ পরীক্ষা করার সময় নগদের বান্ডিল উদ্ধার হয়। তল্লাশিতে ৫০০ এবং ১০০ টাকার নোটে ভরা একাধিক বান্ডিল পাওয়া যায়। প্রাথমিক হিসেবে উদ্ধার হওয়া টাকার (Cash seizure) পরিমাণ প্রায় ২ লক্ষ ৭৫ হাজার টাকা বলে জানা গেছে।

গাড়ির চালক তথা মালিক বিকেন ইশ্বরী অসমের বাসিন্দা। পেশায় তিনি রেশন ডিলার ও সুপারি ব্যবসায়ী। পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি জানান, ব্যবসার কাজে নিয়মিত আলিপুরদুয়ারে আসেন এবং কেনাবেচার সুবিধার জন্য নগদ অর্থ বহন করেন। তিনি আরও দাবি করেন, ঘটনার দিন তিনি স্ত্রীকে নিয়ে আলিপুরদুয়ারে এসে একটি হোটেলে রাত কাটান। পরদিন সকালে ফেরার সময় এলাকাজুড়ে চলা নাকা চেকিংয়ের মুখে পড়েন এবং তখনই তল্লাশির সময় নগদ টাকা উদ্ধার হয়।

তবে পুলিশ গাড়ির চালকের বক্তব্যে সন্তুষ্ট নয় বলেই জানা গেছে। পুলিশের মতে, নির্বাচনের সময় বড় অঙ্কের নগদ উদ্ধার (Cash seizure) হলে তা বাড়তি গুরুত্ব দিয়ে দেখা হয়। বিশেষ করে মডেল কোড অফ কন্ডাক্ট জারি থাকার কারণে নগদের উৎস, ব্যবহার এবং সম্ভাব্য উদ্দেশ্য খতিয়ে দেখা বাধ্যতামূলক। প্রশাসন সূত্রে খবর, নির্বাচনকে সামনে রেখে জেলাজুড়ে একাধিক নাকা পয়েন্টে তল্লাশি বাড়ানো হয়েছে। অবৈধ নগদ বা প্রভাব খাটানোর সম্ভাবনা রোধ করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ঘটনার পর পুলিশ উদ্ধার হওয়া অর্থের বৈধতা যাচাই করছে। প্রয়োজনে সংশ্লিষ্ট নথিপত্র খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন