22.6 C
Kolkata
Tuesday, March 17, 2026
spot_img

ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই মমতার মহিলা-ব্রিগেড! গ্যাসের মূল্যবৃদ্ধির অস্ত্রে…

কলকাতা: পূর্ব ঘোষণা অনুযায়ী, সোমবার কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শশী পাঁজা, বিরবাহা হাঁসদা, সায়নী ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য, নয়না দাস সহ মিছিলের প্রথম সারিতে ছিলেন মহিলারা। ডোরিনা ক্রসিং-এর প্রতিবাদ মঞ্চে মোদীর ব্রিগেড মঞ্চ নিয়ে তীব্র কটাক্ষ ছুঁড়ে দেন! তিনি বলেন, “এটা ভাড়া করা লোক এনে ব্রিগেড ভরানো নয়। বাংলার মা-বোনেরা গ্যাসের অভাবে প্রতিবাদে নেমেছে”। মমতা আরও বলেন, “আমি গ্যাস কোম্পানিগুলোর সঙ্গে কথা বলে জেনেছি, কোনও সংকট নেই। কৃত্রিম সংকট তৈরির চেষ্টা হচ্ছে”!

নন্দিনী চক্রবর্তীকে সরানো, শশী পাঁজার উপর আক্রমণ নিয়ে তোপ

মূলত গ্যাসের ‘সংকট’-এর অভিযোগে কেন্দ্র সরকারের নীতিকে দায়ী করে মিছিল ডাকলেও এদিন ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর সভামঞ্চে নরেন্দ্র মোদীর ব্রিগেড সভা থেকে শুরু করে রাজ্যের ডিজি, সিপি, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের রদবদল নিয়েও আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার রাতে নন্দিনী চক্রবর্তীদের সরিয়ে দেওয়া নিয়ে তোপ দেগে মমতা বলেন, “মধ্যরাতে ছুপা রুস্তমের মোট গুপ্ততাণ্ডব করছে! এটা সুয়োমোটো! মগের মুলুক?”

সেইসঙ্গে মোদীর ব্রিগেড সভার আগে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার ঘটনা নিয়েও ক্ষোভ উগড়ে দেন মমতা। নাম না করে দীলিপ ঘোষকে নিশানা করে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, “একজন নেতা বলছেন, শশী পাঁজার বাড়িতে হামলা হয়েছে। এবার রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়ি আক্রান্ত হবে, কালীঘাট আক্রান্ত হবে!” চ্যলেঞ্জের সুরে মমতা বলেন, “আমি বলি, বুকের পাটা থাকলে দেখা, লড়ে নেব”। বিজেপিকে “শুধু বাঙালি বিদ্বেষী নয়, নারীবিদ্বেষী” বলেও আক্রমণ করেন মমতা।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মোটে, রবিবার ভোটের বাদ্যি বাজতেই জ্বালানি ইস্যুকে হাতিয়ার করে আসলে প্রচারের ময়দানে নেমে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মোদীর ব্রিগেড র‍্যালির পাল্টা হিসেবে সোমবার তৃণমূলের মিছিল যেন ছিল মমতার মহিলা-ব্রিগেড। ইতিমধ্যেই বিজেপি তাদের প্রথম পর্যায়ের প্রার্থী তালিকাও প্রকাশ করে দিয়েছে। এবার নজর তৃণমূলের দিকে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন