24.2 C
Kolkata
Sunday, March 15, 2026
spot_img

ভোটের আগে মতুয়াদের জন্য বিশেষ ট্রেন—বিজেপির ‘ড্যামেজ কন্ট্রোল’? উঠছে প্রশ্ন

কলকাতা: ছাব্বিশের বিধানসভা ভোটে শাসক-বিরোধী উভয়েরই নজরে মতুয়া (Matua) ভোটব্যাংক। বিশেষ করে নদিয়া ও উত্তর ২৪ পরগণার একাধিক বিধানসভা আসন মতুয়া গড় বলেই পরিচিত। এসআইআরে বাংলাদেশ থেকে আসা প্রায় কয়েক লক্ষ মতুয়ার নাম বাদ পড়েছে বলে সুর চড়িয়ে আসছে তৃণমূল সহ বাম-কংগ্রেস।

জানা গিয়েছে, এসআইআরের (SIR) প্রথম পর্যায়েই বাগদা কেন্দ্রে ২৪,৯২৭ জন, গাইঘাটায় ১৬,৭১৮ জন, বনগাঁ-উত্তরে ২৬,১৮৩ জন এবং বনগাঁ-দক্ষিণে ১৮,৫৬২ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। দ্বিতীয় দফায় নতুন করে নাম বাদ পড়ায় মোট সংখ্যাও বেড়েছে। বর্তমানে বাগদায় মোট ৪০,২৩০ জন, বনগাঁ-উত্তরে ৩৪,১০৯ জন, বনগাঁ-দক্ষিণে ২৫,৪৬৪ জন, গাইঘাটায় ২৩,৪৮৮ জন এবং স্বরূপনগরে প্রায় ১৫,০০০ জনের নাম তালিকা থেকে বাদ পড়েছে।

এসআইআরের (SIR) ভোটার তালিকায় নাম বাদ পড়লেও সিএএ-তে আবেদন করে ভোটারাধিকার ফিরে পাবেন মতুয়ারা, বলে প্রলেপ দিচ্ছে বিজেপি। তবে আসন্ন নির্বাচনে এই অস্ত্রে ডাল গলবে কিনা, সেই নিয়ে যথেষ্ট সন্দেহ থেকে যাচ্ছে। বিশেষ করে, যখন এই অস্ত্রে শাণ দিয়ে সুর চড়াচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। ভোটের আগে এই চাপানউতোরের মাঝে মতুয়া সম্প্রদায়ের বিখ্যাত বারুনী মেলা রয়েছে। ঠিক তার আগেই মতুয়াদের (Matua) জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে ভারতীয় রেল।

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মতুয়া (Matua) টানতে বনগাঁ, ঠাকুরনগর অবধি বিশেষ ট্রেনের ঘোষণা কড়া হয়েছে। ১৬ মার্চ থেকেই সেইসব ট্রেন চালু হবে বলেও জানানো হয়েছে। শুধুমাত্র লালগোলা, নামখানা নয়, কাঠগোদাম থেকে ঠাকুরনগর, লামডিং থেকে বনগাঁ, আলিপুরদুয়ার জংশন থেকে বনগাঁ, জগদলপুর থেকে ঠাকুরনগর, কেশিঙ্গা থেকে ঠাকুরনগর, এই রুটগুলিতে দূরপাল্লার ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানা যাচ্ছে। মতুয়া ভোটকে মাথায় রেখে তাঁদের সবচেয়ে বড় উৎসবে এই বিশেষ ব্যবস্থা, আদপে গেরুয়া শিবিরের এসআইআর ক্ষততে প্রলেপ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞমহলের একাংশ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন