26.2 C
Kolkata
Friday, March 13, 2026
spot_img

দিল্লি থেকে ফিরেই শুভেন্দুর ‘গেরুয়া গোলাপ’ কূটনীতি! নবনিযুক্ত রাজ্যপালকে কী বললেন?

কলকাতা: বৃহস্পতিবার রাজ্যপাল আর এন রবির (R N Ravi) শপথগ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না তিনি। দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে ছাব্বিশের ভোটে প্রার্থীদের লাইন-আপ ‘সেট’ করছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দিল্লি থেকে ফিরেই শুক্রবার পৌঁছে গেলেন লোকভবনে। নবনিযুক্ত রাজ্যপাল আর এন রবিকে গেরুয়া কাগরে মোড়া গোলাপের তোড়া, গীতা, এবং গেরুয়া উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জানালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

X link: https://x.com/SuvenduWB/status/2032359880615739515

এক্সে সেই সাক্ষাতের ফটো, ভিডিও পোস্ট করে শুভেন্দু লেখেন, “আজ কলকাতায় লোকভবনে পশ্চিমবঙ্গের নবনিযুক্ত মাননীয় রাজ্যপাল, মহামান্য শ্রী আর এন রবি (R N Ravi) জির সঙ্গে এক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সৌজন্য সাক্ষাতের সম্মান ও সৌভাগ্য হয়েছে।” তিনি আরও লেখেন, “বিরোধী দলনেতা হিসেবে রাজ্যের সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক সকল উদ্যোগে তাঁকে আমার পূর্ণ সহযোগিতা ও সমন্বয়ের আশ্বাস ব্যক্ত করেছি। এছাড়াও আমি তাঁকে ‘শ্রীমদ্ভগবদ্গীতা’ উপহার দিয়েছি এবং তাঁর একটি সফল ও ফলপ্রসূ কার্যকালের জন্য শুভকামনা জানিয়েছি।”

‘বিশ্ববাংলা’ বনাম ‘গেরুয়া’ উত্তরীয়

প্রসঙ্গত, জল্পনা উড়িয়ে বৃহস্পতিবার লোকভবনে আর এন রবির (R N Ravi) শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শপথগ্রহণ অনুষ্ঠানের শেষে রাজ্যপাল আর এন রবির স্ত্রী-য়ের কাঁধে হাত রেখে ছবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে রাজ্যপাল ও তাঁর স্ত্রীকে বিশ্ববাংলার উত্তরীয় পরিয়ে দেন। এরপরেই রাজ্যপালকে বলেন, “বাংলার সংস্কৃতি ও উৎসবগুলো কাছ থেকে দেখবেন।” সেইসঙ্গে তিনি যোগ করেন, “বাংলার মানুষ তাঁকেই ভালোবাসে, যিনি বাংলাকে ভালোবাসেন।” যার জবাবে রাজ্যপাল আরএন রবি বলেন, “হ্যাঁ, আমি জানি, বাংলা ভারতের সাংস্কৃতিক রাজধানী।”

মমতার এই মন্তব্য আপাতদৃষ্টিতে সৌজন্যমূলক হলেও, রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এর মাধ্যমে তিনি রাজ্যপালকে একটি সূক্ষ্ম রাজনৈতিক বার্তাও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঠিক তেমনই এদিন রাজ্যপালকে গেরুয়ায় মোড়া গোলাপ, গেরুয়া উত্তরীয় ও গীতা উপহার দিয়ে ‘গেরুয়া’ কূটনীতি সারলেন বিরোধী দলনেতা (Suvendu Adhikari), বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন