26.5 C
Kolkata
Friday, March 13, 2026
spot_img

গ্যাস নিয়ে অনিশ্চয়তা, বাজারে ইন্ডাকশন হুড়োহুড়ি ,এবার কি বাড়বে বিদ্যুৎ বিল?

Aaj lndia Desk, কলকাতা: কেন্দ্রের (Central Government) দাবি – অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। গ্যাস বুক করলেই আড়াই দিনের মধ্যে সিলিন্ডার পৌঁছে যাবে। কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে সম্পূর্ণ অন্য ছবি। ফলে প্রশ্ন উঠছে সত্য কোথায়? সরকারের আশ্বাসে, নাকি মাটির বাস্তবতায়?

কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক (Ministry of Petroleum and Natural Gas) জানিয়েছে, এলপিজি সরবরাহ নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই। তাদের দাবি, স্বাভাবিক পরিস্থিতিতে গ্যাস বুক করার প্রায় ২.৫ দিনের মধ্যেই ডেলিভারি দেওয়া হচ্ছে, তাই গ্রাহকদের আগেভাগে বুক করে আতঙ্ক ছড়ানোর প্রয়োজন নেই। এও জানান হয়েছে, উৎপাদনও প্রায় ২৫ শতাংশ বাড়ানো হয়েছে যাতে ঘাটতি সামলানো যায়। কিন্তু বাস্তবে বিভিন্ন শহরে ভিন্ন চিত্র সামনে আসছে। বহু জায়গায় হোটেল, রেস্তোরাঁ, চায়ের দোকান এবং ছোট খাবারের ব্যবসা গ্যাসের অভাবে সমস্যায় পড়ছে। ব্যবসায়ী সংগঠনগুলির দাবি, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের ঘাটতির কারণে অনেক জায়গায় পরিষেবা বন্ধ বা সীমিত করতে হচ্ছে।

কিছু শহরে পরিস্থিতি আরও জটিল। সেখানে গ্যাসের ঘাটতিকে কেন্দ্র করে কালোবাজারির অভিযোগও উঠছে, যেখানে সিলিন্ডার সরকারি দামের তুলনায় অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। এতে ছোট ব্যবসাগুলির উপর চাপ আরও বাড়ছে।

এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়( Mamata Banerjee) ও গ্যাস সরবরাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর অভিযোগ, কেন্দ্রের পরিকল্পনার অভাবেই পরিস্থিতি তৈরি হয়েছে এর ফলে হঠাৎ চাহিদা বেড়ে গেছে।

সব মিলিয়ে এখন প্রশ্ন একটাই – কেন্দ্র বলছে ‘আতঙ্কের কিছু নেই, গ্যাস মিলবে আড়াই দিনে’, কিন্তু বাস্তবের ছবি বলছে হোটেল-রেস্তোরাঁ বন্ধ হওয়ার মুখে, বাজারে অস্থিরতা। তাহলে সত্যটা কোথায়? সরকারের আশ্বাসে, নাকি সাধারণ মানুষের বাস্তব অভিজ্ঞতায় ,এই নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক।

LPG বুকিং নিয়মে নতুন বদল

এলপিজি (LPG) সিলিন্ডার সরবরাহ ব্যবস্থায় কিছু পরিবর্তনের কথা জানিয়েছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী, একটি সিলিন্ডার ডেলিভারি হওয়ার পর পরবর্তী বুকিং করার আগে অন্তত ২৫ দিন অপেক্ষা করতে হবে। আগে এই সময়সীমা ছিল ২১ দিন।

সরকারের মতে, এই সিদ্ধান্তের পিছনে কয়েকটি নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে

  • গ্যাস সিলিন্ডার অযথা মজুত করার প্রবণতা কমানো
  • সাধারণ গ্রাহকদের জন্য নিয়মিত সরবরাহ নিশ্চিত করা
  • কালোবাজারি ও অতিরিক্ত দামে বিক্রির মতো অনৈতিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করা

এই নতুন নিয়ম কার্যকর হলে LPG বণ্টন ব্যবস্থায় স্বচ্ছতা বাড়বে এবং প্রকৃত গ্রাহকদের কাছে সিলিন্ডার পৌঁছানো সহজ হবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

গ্যাস সরবরাহ নিয়ে অনিশ্চয়তার আবহে বাজারে আরেকটি নতুন প্রবণতা দেখা যাচ্ছে। অনেকেই বিকল্প হিসেবে ইন্ডাকশন ওভেন কিনতে ঝুঁকছেন। ফলে হঠাৎ করে চাহিদা বেড়ে যাওয়ায় কিছু জায়গায় ইন্ডাকশন ওভেনের দামও কিছুটা বেড়েছে বলে ব্যবসায়ীদের দাবি।

বাজার সূত্রে খবর, গ্যাস নিয়ে অনিশ্চয়তার খবর ছড়াতেই বহু পরিবার আগেভাগে বিকল্প ব্যবস্থা হিসেবে ইন্ডাকশন কিনতে শুরু করেছেন। এতে দোকানগুলিতে চাহিদা বেড়েছে এবং কিছু ক্ষেত্রে দামও সামান্য বৃদ্ধি পেয়েছে।

তবে ইন্ডাকশন ব্যবহারের সঙ্গে আরেকটি বিষয় নিয়েও আলোচনা শুরু হয়েছে। অনেক ব্যবহারকারীর মতে, নিয়মিত ইন্ডাকশন ওভেনে রান্না করলে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ বাড়তে পারে, যার প্রভাব পড়তে পারে মাসিক বিদ্যুৎ বিলে। ফলে গ্যাসের বিকল্প হিসেবে ইন্ডাকশন ব্যবহার বাড়লেও, তার সঙ্গে বিদ্যুৎ বিল বাড়ার সম্ভাবনা নিয়েও নতুন করে ভাবতে শুরু করেছেন অনেকেই।

সব মিলিয়ে LPG গ্যাস সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যেই বাজারে একদিকে যেমন ইন্ডাকশন ওভেনের চাহিদা বাড়ছে, অন্যদিকে বিদ্যুৎ খরচ বেড়ে যাওয়ার আশঙ্কাও আলোচনায় উঠে আসছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন