Aaj India Desk, কলকাতা: আন্তর্জাতিক বাজার (International market) ওঠানামার জেরে সোনা ও রুপোর দামে (Gold Price) সোমবার সামান্য পতনের খবর সামনে এসেছে। কিন্তু প্রশ্ন উঠছে—এই সামান্য কমাকে কি সত্যিই ‘দাম কমা’ বলা যায়?
কলকাতার বাজারে বর্তমানে ২৪ ক্যারেট (Carat)সোনার দাম প্রতি ১০ গ্রামে প্রায় ১ লক্ষ ৬০ হাজার টাকার আশপাশে। ২২ ক্যারেট (Carat) সোনার দামও প্রায় দেড় লক্ষ টাকার কাছাকাছি ঘোরাফেরা করছে। ফলে বাজারে দাম সামান্য কমলেও তা সাধারণ মানুষের বাস্তব পরিস্থিতিতে কোনও স্বস্তি আনতে পারেনি বলেই মনে করছেন অনেকেই। অনেক ক্রেতাই দাবি করছে , কয়েকশো বা হাজার টাকা কমলেই যদি তাকে দাম কমা বলা হয়, তবে তা কার্যত কাগজের স্বস্তি এছাড়া আর কিছু নয়। কারণ এই দামে সোনা কেনা এখনও অধিকাংশ মধ্যবিত্ত পরিবারের নাগালের বাইরে। গরিব মানুষের কাছে তো সোনা এখন স্বপ্ন ।
যদিও গয়নার দোকানদারদের একাংশও বলছেন, বিয়েবাড়ি বা বিশেষ অনুষ্ঠানের জন্য আগে অনেকেই সোনা কিনতে আসতেন। এখন সেখানে অনেক ক্রেতাই বাজেট কমিয়ে দিচ্ছেন বা সোনার বদলে অন্য বিকল্পের কথা ভাবছেন।
বাজারে ‘দাম কমেছে’ বলে যে প্রচার হচ্ছে, তা আদতে কতটা বাস্তব সেই প্রশ্নই তুলছেন সাধারণ মানুষ। অনেকের মতে, কয়েক হাজার টাকা কমলেও যখন দাম লক্ষ টাকার ঘরে, তখন সেটাকে প্রকৃত স্বস্তি বলা কঠিন।বাজার বলছে দাম কমেছে, কিন্তু সাধারণ মানুষের কাছে সেই স্বস্তি অধরাই। লক্ষ টাকার ঘরে দাঁড়িয়ে থাকা সোনার দামকে কতটা ‘কম ‘ বলা যায় সেই প্রশ্নই ঘুরছে ক্রেতাদের মনে। তবু দিন শেষে সোনার দাম নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।


