30.4 C
Kolkata
Monday, March 9, 2026
spot_img

‘সিভিকরা আর্মির ড্রেসে ঘুরছে’-সৌমিত্র খাঁর মন্তব্যে চড়ল রাজনৈতিক পারদ

Aaj lndia Desk, বিষ্ণুপুর : বিধানসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে ফের বিতর্কের ঝড়। রাজ্যে রাষ্ট্রপতির সভা ঘিরে যখন দেশজুড়ে তোলপাড় চলছে, ঠিক সেই আবহেই নতুন করে শাসক দলকে কটাক্ষ করলেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক সৌমিত্র খাঁ (Soumitra Khan)। তাঁর দাবি, কর্মরত সিভিক ভলান্টিয়ারদের এমন পোশাক পরানো হয়েছে যা দেখতে অনেকটাই কেন্দ্রীয় বাহিনীর ইউনিফর্মের মতো। বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন তিনি ।

শনিবার সন্ধ্যায় মঙ্গলকোটের কাশেমনগরে অনুষ্ঠিত হয় ‘পরিবর্তন সভা ‘। সভা শেষ করে সেখান থেকেই ফিরছিলেন সৌমিত্র খাঁ (Soumitra Khan)। ফেরার পথে সরুলিয়া এলাকার একটি হিমঘরের সামনে আলু বোঝাই ট্রাক্টরের ভিড়ে আচমকাই তীব্র যানজটের সৃষ্টি হয়। সেই যানজটে আটকে পড়ে সাংসদসহ বিজেপির অন্যান্য নেতাকর্মীদের গাড়িও। তবে পরিস্থিতি সামাল দিতে তখনই রাস্তায় নেমে পড়েন কয়েকজন সিভিক ভলান্টিয়ার, যান চলাচল স্বাভাবিক করার তৎপর ছিল।

সেই সময় ডিউটিতে থাকা সিভিক ভলান্টিয়ারদের পোশাক চোখে পড়তেই অসন্তোষ প্রকাশ করেন সাংসদ। তাঁর অভিযোগ, সিভিকদের এমন পোশাক পরানো হয়েছে যা দেখতে অনেকটাই কেন্দ্রীয় বাহিনীর ইউনিফর্মের মতো। যদিও সিভিক ভলান্টিয়ারদের কাজের প্রশংসা করতেও ভোলেননি তিনি। তবুও কটাক্ষের সুরে বলেন, ‘এখন তো দেখা যাচ্ছে সিভিকরা যেন আর্মির পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে’। তাঁর মতে, বিষয়টি কিছুটা চিন্তার হলেও ছেলেরা ভালো কাজ করছে তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, সিভিকদের কেন কেন্দ্রীয় বাহিনীর মতো পোশাক পরতে হবে?

সৌমিত্র খাঁর (Soumitra Khan) মন্তব্য ঘিরে পাল্টা আক্রমণে নামতে দেরি করেনি তৃণমূল। জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম সাংসদকে কটাক্ষ করে বলেন, ‘ওনার বোধহয় মাথা খারাপ হয়ে গিয়েছে, তাই এমন উল্টোপাল্টা মন্তব্য করছেন। সিভিক ভলান্টিয়াররা সব সময় তাঁদের নির্দিষ্ট ইউনিফর্মই পরেন। তারা কেনই বা কেন্দ্রীয় বাহিনীর পোশাক পরবে?’ এখানেই থামেননি তিনি। আরও তীব্র সুরে বাগবুলের দাবি, রাজনৈতিক চাপে পড়েই সৌমিত্র খাঁ এমন মন্তব্য করছেন। তাঁর কথায়, ‘দল ওনাকে বড় দায়িত্ব দিয়েছে, সেই চাপ সামলাতে গিয়েই এখন এসব ভুলভাল কথা বলছেন।’

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন