30.4 C
Kolkata
Monday, March 9, 2026
spot_img

ছেলেধরা সন্দেহে বর্ধমানে গ্রেপ্তার দুই যুবক, শুরু নাবালক পাচারচক্রে তদন্ত

Aaj lndia Desk, বর্ধমান: গত মাসে বর্ধমানের বাজে প্রতাপপুর এলাকার বাসিন্দা শেখ রহিমের ছেলে শেখ জসিমকে অপহরণ (Kidnapping) করা হয়েছিল বলে থানায় অভিযোগ করা হয়েছিল। পুলিশ তদন্ত শুরু করার আগেই কিশোরটি অপহরণকারীদের ডেরা থেকে পালিয়ে আসে। পরে সে জানায়, যেখানে তাকে লুকিয়ে রাখা হয়েছিল, সেখানে আরও কয়েকজনকে আটক রাখা হয়েছে।

শুক্রবার রাতে, বাজেপ্রতাপপুর হটুদেওয়ান এলাকায় দুই যুবক বাবলু শেখ (৪৪) ও শেখ মোবারক (৩২) সন্দেহজনক ভাবে ঘুরতে দেখেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ , তারা শেখ জসিম-এর খোঁজেই এলাকায় ঘুরছিলেন । সন্দেহজনক হওয়ায় স্থানীয়রায় তাঁদের আটক করে মারধর করাই খবর পেয়ে পরে পুলিশ দ্রুত পৌঁছে দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।শনিবার সকালে থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ তাদের গ্রেপ্তার করে। বাবলু মালদার কালিয়াচকের দক্ষিণ লক্ষ্মীপুরের বাসিন্দা , এবং মোবারক পূর্ব বর্ধমানের (East Bardhaman) গলসির পুরষার বাসিন্দা।

বর্ধমান সিজেএম আদালতে (CJM Court) তোলা হলে বিচারক দুই দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশের দাবি, ধৃতদের জিজ্ঞাসাবাদ করাই নাবালক পাচারচক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এই চক্রের সঙ্গে আর কে বা কারা যুক্ত, তা তদন্তের বিষয়। এই প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় (Arka Bandyopadhyay)বলেন, ‘অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। কেন তারা এখানে এসেছিল, সেটি তদন্ত করা হচ্ছে।’

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন