23.3 C
Kolkata
Sunday, March 8, 2026
spot_img

রাষ্ট্রপতিকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক, বাংলাকে কটাক্ষ মোদির !

Aaj India Desk, কলকাতা : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) সাম্প্রতিক পশ্চিমবঙ্গ সফরকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তীব্র আকার নেয়। শনিবার রাতেই এই নিয়ে তৃনমূল কংগ্রেসের কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নরেন্দ্র মোদি রাষ্ট্রপতির বক্তব্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লেখেন, এই ঘটনা ‘লজ্জাজনক এবং নজিরবিহীন’। তাঁর মতে, গণতন্ত্র ও আদিবাসী সমাজের ক্ষমতায়নে বিশ্বাসী সকল মানুষই এই ঘটনায় মর্মাহত। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার সমস্ত সীমা অতিক্রম করেছে এবং প্রশাসনই এই পরিস্থিতির জন্য দায়ী। রাষ্ট্রপতির পদকে রাজনীতির ঊর্ধ্বে রেখে তার মর্যাদা রক্ষা করা উচিত বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

শনিবার বাগডোগরা বিমানবন্দরে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) প্রোটোকল ভাঙার অভিযোগ তোলেন। তিনি জানান, রাজ্যে আসার পর তাঁকে স্বাগত জানাতে মুখ্যমন্ত্রী বা কোনও মন্ত্রী উপস্থিত ছিলেন না। মুখ্যমন্ত্রীকে ‘ছোট বোন’ উল্লেখ করে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো রাগ করেছিলেন, তাই নিজে আসেননি, কোনও মন্ত্রীও আসেননি। তবে এ নিয়ে আমার ব্যক্তিগত কোনও অভিযোগ নেই।” রাষ্ট্রপতি আরও বলেন, শিলিগুড়িতে একটি অনুষ্ঠানের জন্য যে জায়গা নির্ধারণ করা হয়েছিল সেখানে পর্যাপ্ত জায়গা নেই বলে জানানো হয়েছিল। পরে কাছাকাছি আরেকটি স্থানে গিয়ে তিনি দেখেন সেখানে অনেক বেশি মানুষ সমাগম সম্ভব ছিল। এই বিষয়েও প্রশাসনের সিদ্ধান্ত নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) এই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই ধর্মতলার ধর্নামঞ্চ থেকে প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাষ্ট্রপতির প্রতি তাঁর ব্যক্তিগত সম্মান রয়েছে, কিন্তু বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে তাঁকে ব্যবহার করছে বলে অভিযোগ করেন। মুখ্যমন্ত্রীর দাবি, ওই কর্মসূচি সরকারি ছিল না এবং তিনি সেই বিষয়ে আগে জানতেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, তিনি বর্তমানে ভোটার তালিকা সংক্রান্ত ইস্যুতে আন্দোলনে ব্যস্ত এবং মানুষের ভোটাধিকার রক্ষার প্রশ্নকে তিনি অগ্রাধিকার দিচ্ছেন। তাঁর কথায়, “মানুষের স্বার্থ রক্ষা করাই এখন আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

তবে ভোটের আগে রাষ্ট্রপতির সফর এবং তা ঘিরে এই মন্তব্য,পাল্টা মন্তব্যে রাজ্য ও জাতীয় রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। বিষয়টি ঘিরে রাজনৈতিক মহলেও আলোচনা ক্রমশ তীব্র হচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন