27.2 C
Kolkata
Saturday, March 7, 2026
spot_img

ভোটের আগেই খাস কলকাতায় বিস্ফোরণ, তীব্র শব্দে কাঁপল পাইকপাড়া

Aaj India Desk ,কলকাতা: ঘড়ির কাঁটা তখন সকাল ৬টা ১১ মিনিট ছুঁয়েছে। অধিকাংশ বাসিন্দাই তখনও ঘুমন্ত। হঠাৎই একটি বন্ধ পড়ে থাকা ক্লাবঘর থেকে বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে চারপাশ। শব্দ শুনে আতঙ্কিত হয়ে বাড়ি থেকে বেরিয়ে ক্লাবঘরের দিকে ছুটে যান স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীদের দাবি, একবার নয় পরপর অন্তত পাঁচবার প্রবল বিস্ফোরণের শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যেই এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক ও চাঞ্চল্য।

বিধানসভা ভোট (Legislative Assembly Election)-র মুখে খাস কলকাতাতেই বিস্ফোরণের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল। শহরের ঘনবসতিপূর্ণ এলাকা পাইকপাড়া (Paikpara)-য় শনিবার ভোরে পরপর বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা পাড়া। আচমকা বিকট শব্দে ঘুম ভেঙে যায় এলাকার বাসিন্দাদের, মুহূর্তে ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক।

বিস্ফোরণের জেরে একটি বাড়ির টিনের চাল উড়ে গিয়ে পাশের বহুতলের ছাদে গিয়ে পড়ে বলে জানা গিয়েছে। বিস্ফোরণের অভিঘাত এতটাই প্রবল ছিল যে আশপাশের বাড়িগুলিও কেঁপে ওঠে। ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়েছে।

বিস্ফোরণের তীব্রতায় পাশের বাড়ির টিনের ছাদও ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। পরপর বিস্ফোরণের বিকট শব্দে মুহূর্তের মধ্যে কেঁপে ওঠে গোটা এলাকা, আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে খবর, একটি বন্ধ পড়ে থাকা ক্লাবঘরেই এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরই সেখানে আগুন লেগে যায়, যা দেখে আরও আতঙ্ক ছড়ায় এলাকায়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ওই জায়গায় কেউ বোমা মজুত করে রেখেছিল। প্রোমোটিং সংক্রান্ত বিবাদের জেরেই সেখানে বোমা মজুত করা হয়েছিল বলে স্থানীয়দের একাংশের দাবি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন