27.2 C
Kolkata
Saturday, March 7, 2026
spot_img

“মায়ের দেহ পাচার”! টাকার জন্য মাকে খুন? ছাদে লুকোনো ছিল লাশ! Malda-র ঘটনায় সমাজ কোথায় যাচ্ছে?”

Aaj India desk, মালদহ: মায়ের মৃত্যু( Mother murder) ঘিরে ভয়ংকর রহস্যের জট খুলতে চাইছে পুলিশ। টাকার লোভে কি নিজের মাকেই খুন করেছেন কৃষ্ণ দাস (Krishna Das)? কেন তিনদিন ধরে ছাদে লুকিয়ে রাখা হয়েছিল মৃতদেহ, আর রাতের অন্ধকারে কেনই বা পাচারের চেষ্টা চলছিল? প্রশ্নের মুখে মালদহ-র (Malda) মুচিপাড়ার চাঞ্চল্যকর ঘটনা।

৫৫ বছর বয়সী লক্ষ্মী দাস (Laxmi Das) এর মৃতদেহ সকলের নজর এড়িয়ে বাড়ির তিনতলার ছাদে ফেলে রাখা হয়েছিল বলে অভিযোগ। শুক্রবার রাতে স্থানীয়রা দেখেন, বাড়ির সব আলো নিভিয়ে বড় ছেলে কৃষ্ণ দাস ছাদ থেকে মায়ের নিথর দেহ (Mother murder) নামানোর চেষ্টা করছিলেন।

সন্দেহ হতেই প্রতিবেশীরা ইংরেজবাজার থানায় খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অন্তত তিনদিন ধরে দেহ ছাদে আড়াল করে রাখা হয়েছিল।

কিন্তু কী কারণে এই ভয়ংকর গোপনীয়তা।

পুলিশের ধারণা, মৃত্যুর সত্য আড়াল করতেই পাচারের চেষ্টা চলছিল। এবার মায়ের মৃত্যু (Mother murder) টি স্বাভাবিক ছিল নাকি পরিকল্পিত খুন—এখনও স্পষ্ট নয়।

স্থানীয় কাউন্সিলারের অভিযোগ, “পরিবারের দুই ছেলেই মদ্যপ অবস্থায় থাকতেন এবং মায়ের সঙ্গে তাঁদের সম্পর্ক ভালো ছিল না। অসুস্থ অবস্থায় দীর্ঘদিন লক্ষ্মী দাসের দেখাশোনা করা হয়নি। এমনকি দোল উৎসবের সময় থেকেই তিনি বাড়িতে একা থাকতেন”।

প্রতিবেশীদের দাবি, রাতের অন্ধকারে দেহ সরানোর চেষ্টা অত্যন্ত সন্দেহজনক। তাহলে কি টাকার লোভেই এই ঘটনা?পুলিশ কৃষ্ণ দাসকে (Krishna Das) আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। ফরেনসিক রিপোর্টের পর মৃত্যুর (Mother murder) প্রকৃত কারণ জানা যেতে পারে।

এই ঘটনায় এলাকায় ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়েছে। প্রশ্ন উঠছে—পারিবারিক সম্পর্ক কি এতটাই ভেঙে গেছে যে মায়ের মরদেহও (Mother murder) আড়াল করার চেষ্টা হয়? সত্য কি বের হবে, নাকি আরও রহস্যের অন্ধকারে ডুবে যাবে এই ঘটনা—উত্তর এখনও অধরা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন