22.4 C
Kolkata
Saturday, March 7, 2026
spot_img

দিল্লির ফ্ল্যাটে দুই মেয়ের রহস্যমৃত্যু, সন্দেহের কেন্দ্রে ‘মা’

Aaj India desk,নয়াদিল্লি: এক অভিজাত আবাসনের বন্ধ দরজার আড়াল থেকে বেরিয়ে এল শিউরে ওঠার মতো এক রহস্য (murder)। দক্ষিণ দিল্লির মালভিয়া নগরের একটি ফ্ল্যাটে উদ্ধার হল দুই যুবতীর নিথর দেহ, আর একই ঘরে অচেতন অবস্থায় পড়ে ছিলেন তাঁদের মা।

পুলিশের প্রাথমিক অনুমান, মেয়েদের খুন (murder) করে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন ওই মহিলা। আর ঘটনাকে ঘিরে এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য ও আতঙ্ক। জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ পরিবারের কয়েকজন আত্মীয় ফ্ল্যাটের দরজায় বারবার কড়া নাড়লেও ভেতর থেকে কোনও সাড়া পাননি। ফোন করেও যোগাযোগ করা যায়নি। সন্দেহ হওয়ায় তাঁরা দ্রুত পুলিশে খবর দেন। খবর পেয়ে মালভিয়া নগর থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

দেখা যায়, ফ্ল্যাটের দরজা ভেতর থেকে লক করা। শেষমেশ দরজা ভেঙে ভিতরে ঢোকার পর যে দৃশ্য (murder) সামনে আসে, তা দেখে স্তম্ভিত হয়ে যান পুলিশকর্মীরাও। ফ্ল্যাটের দুটি আলাদা ঘরে পড়ে রয়েছে দুই বোনের দেহ—একজনের বয়স ৩৩, অন্যজনের ২৮। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তাঁদের মুখে বালিশ চেপে এবং দড়ি দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।

ঘরের অন্য প্রান্তে অচেতন অবস্থায় পড়ে ছিলেন তাঁদের মা। তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। পুলিশের প্রাথমিক ধারণা, মেয়েদের হত্যা (murder) করার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন ওই মহিলা। যদিও ঠিক কী কারণে এমন ভয়াবহ ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। পারিবারিক অশান্তি, মানসিক অবসাদ নাকি অন্য কোনও গোপন কারণ সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এদিকে, হঠাৎ এমন মর্মান্তিক ঘটনার খবরে স্তম্ভিত প্রতিবেশীরাও। তাঁদের দাবি, “পরিবারটি সাধারণত শান্ত স্বভাবের ছিল এবং বাইরে থেকে কোনও অস্বাভাবিকতা চোখে পড়েনি”।ঘটনার পর থেকেই রহস্য (murder) আরও ঘনীভূত হয়েছে। কী এমন ঘটেছিল সেই বন্ধ দরজার আড়ালে, যার পরিণতিতে এমন ভয়াবহ পরিণতি দিল্লি পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং ঘটনার আসল কারণ জানার চেষ্টা চলছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন