28.6 C
Kolkata
Saturday, March 7, 2026
spot_img

Weather Update: রবিবার থেকে বৃষ্টি-বজ্রপাতের সম্ভাবনা, ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

Aaj lndia Desk, কলকাতা: মার্চের শুরুতেই বাংলার আবহাওয়ায় বড় পরিবর্তনের (Weather Update) ইঙ্গিত মিলছে। আবহাওয়া দপ্তর সূত্রে ,ওড়িশা এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ -এর উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পাশাপাশি একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে উওরপ্রদেশ পর্যন্ত। এই দুই আবহাওয়াজনিত ব্যবস্থার প্রভাবেই রাজ্যের আবহাওয়ায় বড়সড় বদল (Weather Update) ঘটতে চলেছে বলেই জানানো হয়েছে।

শীতের আমেজ কাটিয়ে বসন্তের শুরুতেই দুই বাংলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী রবিবার থেকে বুধবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ- সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।পাশাপাশি ঘণ্টায় প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। বজ্রপাতের আশঙ্কাও থাকায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে (Weather Update)।

সপ্তাহের শুরুতেই রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, রবিবার হালকা বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম,পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায়।
তবে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ওই দিন দুই মেদিনীপুরের পাশাপাশি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান,বীরভূম,মুর্শিদাবাদ ,নদিয়া  এবং হুগলি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের মতে, মঙ্গলবার ও বুধবার বৃষ্টির তীব্রতা কিছুটা বেশি থাকতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলায়।তবে এই বৃষ্টির প্রভাবে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হওয়ার (Weather Update) সম্ভাবনা নেই। আকাশ মূলত মেঘলা থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েক দিনে আবহাওয়ার পরিবর্তনের (Weather Update) ইঙ্গিত মিলেছে। শুক্রবারের পর থেকেই ধীরে ধীরে আকাশের পরিস্থিতিতে বদল দেখা যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। সোমবার ও মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায়। সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির সঙ্গে ঘণ্টায় প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। পাশাপাশি মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকায় সতর্কতা জারি করা হয়েছে।

কলকাতা শহরে এখন শীতের আমেজ প্রায় সম্পূর্ণ উধাও। বরং দিন দিন বাড়ছে গরমের অনুভূতি। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৩.৩ ডিগ্রি সেলসিয়াসে।

এদিকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করতে পারে বলে পূর্বাভাস (Weather Update)। ফলে দুপুরের দিকে গরম ও অস্বস্তি বাড়ার সম্ভাবনাও রয়েছে। তবে আপাতত শনিবার পর্যন্ত মহানগরে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। যদিও সপ্তাহের শুরুতে, অর্থাৎ সোমবার বা মঙ্গলবার নাগাদ শহরের কিছু এলাকায় দু- এক পশলা হালকা বৃষ্টি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন