22.2 C
Kolkata
Friday, March 6, 2026
spot_img

মধ্যপ্রাচ্য উত্তেজনার জেরে রাজ্যগুলিকে ৩ মাসের রেশন মজুতের নির্দেশ

Aaj lndia Desk, নয়াদিল্লি: মধ্যপ্রাচ্যে সমসাময়িক যুদ্ধ (Iran-Israel war)  পরিস্থিতির প্রভাব এবার ভারতের উপরও পড়তে পারে , এমনই আশঙ্কা তে রাজ্যগুলিকে আগাম সতর্ক করল কেন্দ্রীয় সরকার (Central Government)। আঞ্চলিক অস্থিরতা ও সরবরাহ ব্যবস্থায় বিঘ্নের আশঙ্কা মাথায় রেখে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে অন্তত তিন মাসের খাদ্যশস্য ও রেশন মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় খাদ্য ও জনবণ্টন মন্ত্রক সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র, ইজরায়েল ও ইরানের মধ্যে সংঘাত তীব্র হওয়ায় আন্তর্জাতিক পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত হয়ে উঠেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বাণিজ্যপথে উত্তেজনা বাড়লে বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য সরবরাহ ব্যবস্থায় বড় ধাক্কা লাগতে পারে বলেই আশঙ্কা করছেন কেন্দ্রে সরকার (Central Government)।

সরকারি সূত্রের মতে, যুদ্ধ  (Iran-Israel war) দীর্ঘস্থায়ী হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি, পরিবহণ ব্যাহত হওয়া এবং পণ্য আমদানি রপ্তানিতে সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। সেই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরে খাদ্য সরবরাহে কোনও সমস্যা যাতে না হয়, তার জন্যই এই আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে।

রাজ্য সরকারগুলিকে নির্দেশে দেওয়া হয়েছে, সরকারি গুদামগুলিতে পর্যাপ্ত চাল, গম ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্যশস্য মজুত রাখতে। পাশাপাশি জনবণ্টন ব্যবস্থার যাতে কোনও অবস্থাতেই ব্যাহত না হয়, সে দিকেও নজর রাখতে বলা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত (Iran-Israel war) যদি আরও বিস্তৃত আকার ধারণ করে, তবে তার প্রভাব এশিয়ার অর্থনীতি ও সরবরাহ ব্যবস্থার উপরও পড়তে পারে। সেই সম্ভাব্য পরিস্থিতির কথা মাথায় রেখেই আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই নির্দেশ জারি করেছে কেন্দ্র।

সরকারি মহলের বক্তব্য, দেশের বর্তমানে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত রয়েছে। তবুও ভবিষ্যতের অনিশ্চয়তা মাথায় রেখে প্রস্তুতি নেওয়াই সরকারের মূল লক্ষ্য।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন