27 C
Kolkata
Sunday, March 1, 2026
spot_img

খামেইনির মৃত্যুতে বিক্ষোভে ধুন্ধুমার! আমেরিকান কনস্যুলেটে হামলা-ভাঙচুর!

ইসলামাবাদ: মধ্যপ্রাচ্যের যুদ্ধের ঢেউ আছড়ে পড়েছে প্রাচ্যের এশিয়ার দেশগুলিতে। মার্কিন-ইজরায়েলি যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় নিহিত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেইনি (Ayatollah Ali Khamenei)। এই ঘটনার পর ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান। এদিকে, শিয়া-নেতা খামেইনির মৃত্যুতে বিক্ষোভে নেমেছে শিয়া সম্প্রদায়ের মানুষজন।

রবিবার সকালেই উত্তপ্ত হয়ে ওঠে কাশ্মীরের বান্দিপোরা, কূলগাম সোনাওয়ারি। শ্রীনগরের ক্লক টাওয়ারের সামনে হাজারো সংখ্যায় শিয়া সম্প্রদায়ের মানুষ জমায়েত হয়ে ইরানের সপক্ষে হাতে পোস্টার-ব্যানার নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। কালো পতাকা দেখয়ে খামেইনির প্রতিকৃতি এবং ঐতিহ্যবাহী শোক স্লোগান (নওহা) দেয় উন্মত্ত জনতা।

করাচির মার্কিন কনস্যুলেটে হামলা!

এবার পড়শি দেশ পাকিস্তানে খামেইনির (Ayatollah Ali Khamenei) মৃত্যুতে বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হল। জানা গিয়েছে, করাচির আমেরিকান কনস্যুলেটে (American Consulate Karachi) হামলা করে ভাঙচুর করে খামেইনির সমর্থকরা। সমাজমাধ্যমে ভাইরাল সেই ঘটনার দৃশ্য। আমেরিকান কনস্যুলেট লক্ষ করে শুরু হয় পাথরবৃষ্টি। মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় কনস্যুলেট (American Consulate Karachi) চত্বর।

X link: https://x.com/ShekharPujari2/status/2028024875219333390

জানা গিয়েছে, একদল হামলাকারী দরজা ভেঙে কনস্যুলেটে ঢুকে পরে। জানলার কাঁচ ভাঙচুর করতে দেখা যায় অনেককে। মুখে কাপড় বেঁধে মার্কিন কনস্যুলেটের মূল বিল্ডিং-এও ঢোকার চেষ্টা করা হয় বলে জানা গিয়েছে। এমনকি আগুন লাগানোরও চেষ্টা করা হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের শেল ফাটায় পুলিশ।

মৃত ৮!

জানা গিয়েছে, করাচির আমেরিকান কনস্যুলেটে (American Consulate Karachi) হামলা, বিক্ষোভের ঘটনায় ইতিমধ্যেই ৮ জনের মৃত্যু হয়েছে। আহত প্রায় ২০। আহতদের করাচির সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন