35.6 C
Kolkata
Sunday, March 1, 2026
spot_img

ইডেনে সন্ধ্যায় মরণ-বাঁচন লড়াই, বৃষ্টি বাধা হবে না তো!

Aaj lndia Desk , কলকাতা : আজ রবিবার সন্ধ্যায় ইডেনে অনুষ্ঠিত হবে টি -টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup)। ভারতের ক্যারিবিয়ানদের বিরুদ্ধে মরণ-বাঁচন লড়াই। শহরের ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে ম্যাচের দিকে তাকিয়ে আছেন। বৃষ্টিতে কি ভেস্তে দেবে আজকের এই রুদ্ধশ্বাস ম্যাচ ?

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ রবিবার কলকাতার আকাশ দিনভর মেঘলা থাকবে। তবে ক্রিকেট প্রেমীদের জন্য থাকছে সুখবর , বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তাই ইডেনে ম্যাচ স্বাভাবিকভাবে চলবে।

শহরের সর্বোচ্চ তাপমাত্রা আজ ৩৩° সেলসিয়াসে পৌঁছতে পারে । তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমে কিছু টা হলেও অস্বস্তি বোধ হতে পারে । গত ২৪ ঘণ্টায় শহরে কোনো বৃষ্টিপাত হয়নি। সন্ধ্যার দিকে নগরবাসী সামান্য ঠান্ডা অনুভব করতে পারেন।

দক্ষিণবঙ্গে আবহাওয়া সাধারণত শুষ্ক থাকলেও উত্তরবঙ্গে কয়েকটি এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বিশেষ করে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় আগামী ২৪ ঘণ্টায় তুষারপাত এবং বৃষ্টি হতে পারে। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, স্থানীয়দের সতর্ক থাকার কথাও বলেছেন হাওয়া দপ্তর । অন্যদিকে জেলার বাকি অঞ্চল গুলোতে হালকা শীতের আমেজ বজায় থাকবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন