পৌলমী ব্যানার্জী, কলকাতা: ভাইরাল নাচ, কুরুচিকর কুমন্তব্য আর থানায় এফআইআর—কেন, কখন, কীভাবে ট্রোলিংয়ের বিরুদ্ধে লড়াইয়ে শ্রাবন্তী (Srabanti Chatterjee)? দেখা যায় একটি কয়েক সেকেন্ডের জনপ্রিয় হিন্দি গানে “থোড়ি ফুরসত ভি” নাচের ছোট্ট ভিডি-টি বা রিল-টি যেন ঝড় তুলল সোশাল মিডিয়ায়। কে এর শিকার?সে কি টলি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)?হা ঠিকই শুনছেন।
কী ঘটেছিল?
ভিডিও ভাইরাল হতেই চেহারা ও ওজন নিয়ে শুরু হয় একের পর এক কুরুচিকর মন্তব্য। কখন? গত কয়েক দিনের মধ্যেই পরিস্থিতি চরমে ওঠে। সে কি, কোথায়? মূলত ফেসবুক ও ইনস্টাগ্রামের কমেন্ট বক্সে কিন্তু কেন? নিছক নাচ ও ব্যক্তিগত আনন্দ প্রকাশে- তাতেই যেন ‘জাজমেন্ট’-এর ঝড় চলে আসে।
কি করে সম্ভব?
এত তাই বাজে হয় যে তিনি (Srabanti Chatterjee) শেষমেশ বাধ্য হয়ে কলকাতা পুলিশ-এর সাইবার ক্রাইম শাখায় এফআইআর দায়ের করতে!
ঘটনার সূত্রপাত কি?
ঘটনার সূত্রপাত একটি রিল ভিডিও ঘিরে। সেখানে হালকা মেজাজে নেচেছেন শ্রাবন্তী(Srabanti Chatterjee), কিন্তু আনন্দের মুহূর্ত মুহূর্তেই বদলে যায় তীব্র ট্রোলিংয়ে। “মোটা”, “চেহারা বদলে গেছে”, “নাচ মানাচ্ছে না”—এমন অসংখ্য কটাক্ষ ভরে যায় মন্তব্যের ঘর। প্রশ্ন উঠছে, একজন শিল্পী কি নিজের মতো করে নাচতেও পারবেন না? ব্যক্তিগত আনন্দ প্রকাশ করলেই কি তাঁকে জনসমক্ষে বিচার মেনে নিতে হবে?
শেষ-এ মুখ খুললেন শ্রাবন্তী (Srabanti Chatterjee) বলেন, ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। শিল্পীরা নাকি সবসময়ই ‘সফট টার্গেট’। দিনের পর দিন চেহারা নিয়ে কুরুচিকর মন্তব্য একজন মানুষ হিসেবে মেনে নেওয়া অসম্ভব যেন মানসিকভাবে আঘাত লাগে—এ কথাও স্পষ্ট করেন তিনি (Srabanti Chatterjee)। এদিকে দেখা যায়, দীর্ঘদিন ধরে এমন ট্রোলিং সহ্য করছিলেন অভিনেত্রী (Srabanti Chatterjee) কিন্তু এবার বিষয়টি ব্যক্তিগত মর্যাদা ও মানসিক স্বাস্থ্যের প্রশ্নে গিয়ে দাঁড়ায়।
তবে এই পরিবর্তনের নেপথ্যে রয়েছে পেশাগত কারণ তাঁর আগামী ওয়েব সিরিজ ‘ঠাকুমার ঝুলি’র জন্য চরিত্রের স্বার্থে প্রায় দশ কেজি ওজন বাড়াতে হয়েছে তাঁকে। সিরিজে তাঁকে দেখা যাবে ঠাকুমার চরিত্রে—একেবারেই ভিন্ন লুকে। অর্থাৎ যে বিষয় নিয়ে কটাক্ষ, সেটিই আসলে তাঁর কাজের প্রস্তুতির অংশ হয় দাঁড়িয়েছে।
আমরা সবাই জানি সোশাল মিডিয়ায় ট্রোলিং নতুন নয় কিন্তু প্রশ্ন থেকে যায় যে কেউ নাচলে, হাসলে বা নিজের মতো বাঁচতে চাইলে কেন তাকে আক্রমণের মুখে পড়তে হবে?
এই ঘটনায় ফের সামনে এল ডিজিটাল প্ল্যাটফর্মে ‘বডি শেমিং’ ও মানসিক স্বাস্থ্যের ইস্যু।এবার দেখ-র বিষয় শ্রাবন্তীর(Srabanti Chatterjee)পদক্ষেপ কি অন্যদেরও সাহস জোগাবে? আপাতত সেই দিকেই তাকিয়ে টলিপাড়া।


