23.2 C
Kolkata
Friday, February 27, 2026
spot_img

দেশের সবচেয়ে বড় সমস্যা কি শাহরুখ খান? রাহুল সিনহা তাঁকে ‘আন্দোলন’ করে তাড়াতে চান!

Aaj Inida Desk: ব্রিটিশ ঔপনিবেশকতাকে তাড়িয়ে যে দেশ স্বাধীন সূর্য এনেছিল, যেখানে আজও দেশের মানুষ চাকরি, নিরাপত্তা, মূল্যবৃদ্ধি ও শিক্ষার অধিকার নিয়ে সংগ্রাম করছে! কিন্তু সেই সমস্ত সমস্যার চেয়ে রাহুল সিনহার (Rahul Sinha) কাছে বড় বিষয় হল শাহরুখ খানকে (Shah Rukh Khan) “দেশ থেকে তাড়ানো”!

মূল্যবৃদ্ধি, বেকারত্ব, নারী সুরক্ষা, সরকারি শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে অব্যবস্থা, চাষি আত্মহত্যা, করের বোঝা—এসব সমস্যা প্রতিদিন সাধারণ মানুষের জীবনকে প্রভাবিত করছে। কিন্তু বিজেপি নেতা রাহুল সিনহার (Rahul Sinha) কাছে দেশের সবচেয়ে বড় সমস্যা বোধহয় শুধু একটাই; শাহরুখ খান (Shah Rukh Khan) ! তাই তাঁকে তাড়াতে একেবারে কোমর বেঁধে আন্দোলনে নামার কথা বললেন তিনি! বিজেপি নেতা বলেছেন, “শাহরুখ খানকে দেশ থেকে তাড়াতে আন্দোলন শুরু করব। ওকে বাংলাদেশে পাঠিয়ে ছাড়বো। এটা আমরা স্পষ্ট বলতে চাই”!

দোর্দণ্ডপ্রতাব নেতার এই এমন মন্তব্য রাজনৈতিক মহলে বিতর্কের ঝড় তুলেছে। বিশ্লেষকরা মনে করছেন, এটি শুধু বিদ্বেষমূলক বক্তব্য নয়, বরং দেশের বাস্তব সমস্যা, যেমন কর্মসংস্থান, দারিদ্র্য, শিক্ষা-স্বাস্থ্য খাতে ত্রুটি—যেন রাহুল সিনহার (Rahul Sinha) চোখে গৌণ। শাহরুখ খানকে (Shah Rukh Khan) দেশ থেকে তাড়াতে পারলেই যেন ভারত আবার ‘সোনে কি চিড়িয়া’ (সোনার পাখি) হয়ে যাবে! এমন মন্তব্য শুধু বিস্ফোরক নয়, বরং দেশের বাস্তব সমস্যাকে আড়াল করার একটি রাজনৈতিক কৌশলও বটে।

অনুপ্রবেশ নিয়ে সুর চড়ানো বিজেপির কাছে কাম (কাজ)-এর থেকে নাম (পদবী)-এর গুরুত্ব বেশি তারই ফের প্রমাণ উঠে এসেছে রাহুল সিনহার (Rahul Sinha) মন্তব্যে। এই প্রসঙ্গে প্রশ্ন উঠছে, রাষ্ট্রীয় সমস্যা ও জনদুর্ভোগের চেয়ে বড় কি সত্যিই একটি চলচ্চিত্র তারকা? সাধারণ মানুষের জীবনকে প্রভাবিত করা মূল ইস্যুগুলো কি যথেষ্ট গুরুত্ব পাচ্ছে, নাকি রাজনৈতিক নাটকীয়তার ছায়ায় তারা লোপ পাচ্ছে?

শেষ কথা—বিদ্বেষমূলক রাজনৈতিক কৌশল এবং ব্যক্তিবিশেষকে টার্গেট করা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে কতটা ক্ষতিগ্রস্ত করছে, তা এখন নতুন বিতর্কের কেন্দ্রে দাঁড়িয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন