23.2 C
Kolkata
Friday, February 27, 2026
spot_img

‘জুতো কান্ডে’ রিপোর্ট তলব: শুভেন্দুর নিরাপত্তা নিশ্চিত করতে বললো আদালত

Aaj lndia Desk, কলকাতা: কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ সরকার ও কলকাতা পুলিশকে নির্দেশ দিয়েছে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সিইও কার্যালয়ের বাইরে হওয়া বিক্ষোভ সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট জমা দিতে। আদালতের নির্দেশ অনুযায়ী (Calcutta High Court), পরবর্তী বৃহস্পতিবারের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। হাইকোর্ট সতর্ক করেছে যে, অধিকারীর নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা অব্যাহত রাখতে হবে।

আগামী বৃহস্পতিবারের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। ‘ মামলার পরবর্তী শুনানি পর্যন্ত শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে’, রাজ্য প্রশাসনকে নির্দেশ কলকাতা হাইকোর্টের।

২৪ ফেব্রুয়ারি সিইও কার্যালয়ে (CEO Office) যাওয়ার সময়, বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) লক্ষ্য করে কিছু দলের কর্মী এবং বুথ লেভেলের কর্মকর্তারা বিক্ষোভ চালায়। তারা স্লোগান দেয়, “চোর চোর”, জুতো ছুড়ে মারার চেষ্টা পর্যন্ত করা হয় এমনটাই অভিযোগ উঠে ।

এরপর ঘটনার প্রতিবাদে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পুলিশের  বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলে আদালতের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন বিরোধী দলনেতার আইনজীবী। মামলা করার অনুমতি চান। কলকাতা হাইকোর্টের তরফে অনুমতিও মেলে।

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) আইনজীবী অভিযোগ করেন, ওই সময় পুলিশের উপস্থিতি থাকা সত্ত্বেও তারা বিক্ষোভ নিয়ন্ত্রণে ব্যর্থ হন । হাইকোর্ট এই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত রিপোর্ট চায়েছে এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না তা ও স্পষ্ট করতে বলেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন