31.7 C
Kolkata
Friday, February 27, 2026
spot_img

ভোটের আগে ‘অনুপ্রবেশ’ নিয়ে বিস্ফোরক অমিত শাহ, পাল্টা জবাব তৃনমূলের!

Aaj India Desk, কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত রাজ্য। এর মাঝেই অনুপ্রবেশ ইস্যুতে ফের সরব হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁর বক্তব্যে আবার রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তুমুল বিতর্ক।

বিহার থেকে বাংলার প্রতি বার্তা

বৃহস্পতিবার বিহারের সীমাঞ্চল এলাকার আরারিয়া জেলায় জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ (Amit Shah) বলেন, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে। তাঁর দাবি, এবারের নির্বাচনে বিজেপি সরকার গঠন করবে। সরকার গঠনের পর প্রথম কাজ হবে সীমান্ত সিল করা এবং অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দেশছাড়া করা।

তিনি আরও বলেন, অনুপ্রবেশকারীদের শুধু ভোটার তালিকা থেকে নয়, দেশ থেকেই সরানো তাঁর প্রধান লক্ষ্য। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গ, বিহার ও ঝাড়খণ্ডে অনুপ্রবেশের কারণে জনবিন্যাসে পরিবর্তন এসেছে। অনুপ্রবেশকারীরা দেশের গরিব মানুষের রেশন ভাগ করে নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। SIR এর চূড়ান্ত তালিকা প্রকাশের আগে এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

তৃণমূলের পাল্টা কটাক্ষ

অন্যদিকে, শুক্রবার তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ অমিত শাহের (Amit Shah) বক্তব্যের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, অনুপ্রবেশ রোধ করা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব। সীমান্ত দিয়ে কে দেশে প্রবেশ করছে, তা দেখার দায়িত্ব কেন্দ্রের। তাঁর প্রশ্ন, ত্রিপুরায় বিজেপি সরকার থাকা সত্ত্বেও আগরতলা স্টেশন থেকে রোহিঙ্গা ধরা পড়ল কীভাবে। তাঁর বক্তব্য, অনুপ্রবেশ নিয়ে বারবার মন্তব্য করে ইচ্ছাকৃত বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এটি কেন্দ্রের ব্যর্থতা বলেই দাবি তাঁর।

উল্লেখ্য, এর আগে সিঙ্গুরে এক সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, তৃণমূল অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিচ্ছে এবং তাদের ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করছে। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে রাজ্যের শাসকদল।

বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক তাপমাত্রা ক্রমশ বাড়ছে। অনুপ্রবেশ ইস্যু আগামী দিনে নির্বাচনী প্রচারে আরও গুরুত্ব পাবে বলেই ইঙ্গিত মিলছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন